গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, যানজট

গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতন দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় কাজ বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করেন।

সকাল থেকে চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ শুরু করলে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৯ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

জানা যায়, গাজীপুরের চৌরাস্তা এলাকার ডিলাক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাস আগে মালিক নোটিশ দিয়ে কারখানা বন্ধ করে চলে যায়। শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন না দেওয়ায় শ্রমিকরা এ আন্দোলন করেন।

মঙ্গলবার সকালে শ্রমিকরা আশপাশের বেশ কয়েকটি কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ রেখে তাদের আন্দোলনের সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়। এক পর্যায়ে চন্দনা চৌরাস্তা এলাকার আশপাশের বেশ কয়েকটি কারখানা বিশৃঙ্খলা এড়াতে শ্রমিকদের ছুটি দিয়ে দেয়।

পরে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে সড়কে অবরোধ সৃষ্টি করে এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজটের প্রভাবে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়।

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের বেতন সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে সোমবার রাত থেকেই বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আসছে। শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যসহ আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান ঘটবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

৮ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

৮ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে