৪ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীন নৌবাহিনীর দুই জাহাজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে চীন নৌবাহিনী জাহাজ ‘চি জি গুয়াং’ এবং ‘জিং গ্যাং শান’। চীন নৌবাহিনীর সফরকারী জাহাজদ্বয়ের মধ্যে একটি জাহাজ ‘চি জি গুয়াং’ শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানায়।

শুভেচ্ছা সফর শেষে জাহাজদ্বয় আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, জাহাজ ‘চি জি গুয়াং’-কে স্বাগত জানানোর সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সফরকারী অপর জাহাজ ‘জিং গ্যাং শান’ সফরকালে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে অবস্থান করবে। এর আগে জাহাজদ্বয় বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান তাদের অভ্যর্থনা জানায়।

আইএসপিআর আরো জানায়, চীন নৌবাহিনীর ফ্লিট কমান্ডার রিয়ার এডমিরাল ঝাই বাউরান ও রিয়ার এডমিরাল সান ঝংগি এর নেতৃত্বে চীন নৌবাহিনী জাহাজ ‘চি জি গুয়াং’ (১৬৩.৫ মিটার দৈর্ঘ্য) এবং ‘জিং গ্যাং শান’ (২১০ মিটার দৈর্ঘ্য) বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসে। বাংলাদেশে অবস্থানকালে চীন নৌবাহিনীর ফ্লিট কমান্ডার, জাহাজের অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কামান্ডার বিএন ফ্লিট, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীগণ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, বানৌজা ঈশা খান, বাংলাদেশ নেভাল একাডেমি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণও ‘চি জি গুয়াং’ জাহাজটি পরিদর্শন করবেন।

চীন নৌবাহিনী জাহাজের চট্টগ্রাম সফরের ফলে দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

১১ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

১২ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

১৩ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে