বনশ্রী খাল পাড় থেকে ৪১১ টন বর্জ্য অপসারণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জিআইএস ম্যাপ অনুযায়ী (ম্যাপ সংযুক্ত) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় অবস্থিত বনশ্রী খাল পাড়ের (মেরাদিয়া খাল) সেই অংশ থেকে ৪১১.৫০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

গতকাল (১৯ জুন) দুপুর ১২ হতে শুরু হয়ে রাত ৩টা অবধি সময়ে এ বর্জ্য অপসারণ করা হয়। মোট ৬৪টি ট্রিপের মাধ্যমে এই বর্জ্য অপসারণ করা হয়েছে।

তবে বর্জ্য অপসারণ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভাষ্য মতে এই ৪১১.৫০ টন বর্জ্যের মধ্যে মাত্র ১ টনের মতো কোরবানির বর্জ্য। এছাড়া বাকি বর্জ্যের মধ্যে পঁচা ফলমূল, ফলমূলের টুকরি, নির্মাণ সামগ্রীর উচ্চিষ্টাংশ (রাবিশ) ইত্যাদি রয়েছে।

প্রসঙ্গত, বনশ্রী এলাকার খাল পাড়ের সেই অংশ হতে বর্জ্য অপসারণ নিয়ে গণমাধ্যমে নানাবিধ খবর প্রচারিত হতে থাকে। বিষয়টি নজরে আসার পর করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে তা অপসারণের নির্দেশ দিয়ে বলেন, এলাকা কোন সিটি করপোরেশনের আওতাধীন তা নিয়ে দড়ি টানাটানি না করে ঢাকাবাসীকে স্বস্তি দিতে বনশ্রী এলাকার খাল পাড়ের সেই বর্জ্য অপসারণ করুন।

প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুসারে গতকাল দুপুর ১২টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১০টি ডাম্প ট্রাক, ১টি হুইল স্কেভেটট ও ১টি বেক-হো লোডার এবং প্রয়োজনীয় জনবল নিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে। আজ দিনের (২০ জুন) মধ্যেই সেখানকার বর্জ্য অপসারণ সম্পন্ন হওয়ার কথা জানালেও তা গতরাত ৩টার মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১১ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১২ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৩ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১৩ ঘণ্টা আগে