বাঁধ নির্মাণের কাজে টাঙ্গুয়ার হাওরে করচ গাছ নিধনের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
করচ গাছের চারপাশ থেকে মাটি কাটায় শিকড় উন্মুক্ত হয়ে পড়েছে, গাছগুলো উঁচু মাটির ঢিবির ওপর বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে রয়েছে। ছবি: রাজনীতি ডটকম

বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজে প্রাকৃতিক করচ গাছের চারপাশ থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে গাছগুলো উঁচু মাটির ঢিবির ওপর বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে রয়েছে, যা হাওরের স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন পরিবেশবিদরা।

সরেজমিনে দেখা যায়, কিছু গাছের গোড়া থেকে চারপাশের মাটি কাটায় গাছগুলোর শিকড় উন্মুক্ত হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে মাটি কাটার ফলে অল্প সময়ের মধ্যেই এসব করচ গাছ শুকিয়ে মারা যেতে পারে। টাঙ্গুয়ার হাওরের ১৬ নম্বর পিআইসির আওতায় এই মাটি কাটার কাজ করা হয়েছে বলে বলে জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, করচ গাছ টাঙ্গুয়ার হাওরের মাছের প্রজননক্ষেত্র, পরিযায়ী ও দেশি পাখির আশ্রয়স্থল এবং প্রাকৃতিকভাবে মাটির বাঁধ শক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অপরিকল্পিত ও দায়িত্বহীন বাঁধ নির্মাণের ফলে হাওরের এই প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা আরও বলেন, ফসল রক্ষার প্রয়োজনীয়তা থাকলেও পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। করচ গাছের চারপাশের মাটি কাটার ফলে বর্ষা মৌসুমে বাঁধ ভাঙন, অতিরিক্ত স্রোত, মাছ ও অন্যান্য জলজ প্রাণীর আবাস ধ্বংস এবং জীববৈচিত্র্য হ্রাসের ঝুঁকি বাড়বে।

সরেজমিনে হাওরে গিয়ে ১৬ নম্বর পিআইসির কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, কয়েকজন শ্রমিক কোনো তদারকি ছাড়াই ইচ্ছেমতো বাঁধের কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে মাটি কাটার বিষয়টি স্বীকার করে ১৬ নম্বর পিআইসির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি একদিন সুনামগঞ্জ গেছিলাম। ড্রাইভার একটি গাছের কাছ থেকে মাটি কাটছে। এইটা অস্বীকার করলে তো কাজ হইতো না।’

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ বলেন, ‘হাওরের পরিবেশের ক্ষতি করে কোনোভাবেই বাঁধ নির্মাণ করা উচিত নয়। তদারকির অভাবেই এ ধরনের ঘটনা ঘটছে, যা হাওরের প্রাকৃতিক পরিবেশকে ভয়াবহভাবে বিনষ্ট করছে।’

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেনের বক্তব্য জানতে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বিষয়টি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৫ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৫ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৫ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৫ ঘণ্টা আগে
Advertisement