ত্রয়োদশ সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৩: ৪৯
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ মার্চ) ইসির ওয়েবসাইটে পৃথকভাবে প্রতিটি আসনের কেন্দ্রভিত্তিক ভোটের হিসাব উন্মুক্ত করা হয়। এতে সংশ্লিষ্ট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা, প্রদত্ত ভোট এবং প্রার্থীদের প্রাপ্ত ভোটের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে এই সাধারণ নির্বাচন এবং সংবিধান সংস্কার প্রশ্নে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। এর একদিন পর ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ করা হয়েছিল।

ইসি সচিবালয়ের তথ্যমতে, এবারের নির্বাচনে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন।

আইনি জটিলতায় চট্টগ্রামের দুটি আসনের ফলাফল স্থগিত থাকলেও বাকি ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক তথ্য এখন জনসমক্ষে।

কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।

৭ ঘণ্টা আগে

ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব

৮ ঘণ্টা আগে

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত

৯ ঘণ্টা আগে

আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

৯ ঘণ্টা আগে
Advertisement