প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং অভিবাসন ব্যয় কমাতে সম্মত হয়েছে দুই দেশ। একই সঙ্গে একটি স্বচ্ছ, ন্যায্য ও প্রযুক্তিনির্ভর নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে যৌথ অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন বিষয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে খাতভিত্তিক চাহিদার ভিত্তিতে বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যৌথ বিবৃতিতে বলা হয়, শ্রমিক নিয়োগে মধ্যস্থতাকারীর ভূমিকা কমিয়ে ব্যয় হ্রাস এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া একটি প্রযুক্তিনির্ভর, এআইভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং শ্রমিকদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো সম্ভব হবে।
এ ছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্দেশনা অনুযায়ী ‘নিয়োগকর্তাই ব্যয় বহন করবে’—এই নীতি বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে শ্রমিকদের জন্য অভিবাসন ব্যয় প্রায় শূন্যে নামিয়ে আনা যায়।
বৈঠকে উভয় পক্ষ শ্রম অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও তথ্য বিনিময়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করে।
একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের সমস্যার সমাধান এবং আটকে পড়া কর্মীদের দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়।

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
১৯ ঘণ্টা আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
২০ ঘণ্টা আগে
জোনায়েদ সাকি উল্লেখ করেন, প্রকল্পের মেয়াদ বাড়লে ব্যয়ও বাড়ে এবং এতে রাষ্ট্রের অর্থের অপচয় হয়। তাই নির্ধারিত সময়ে, সাশ্রয়ী ব্যয়ে ও যথাযথভাবে প্রকল্প বাস্তবায়ন করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
২০ ঘণ্টা আগে