৭ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৭: ০৯
স্বাধীনতা পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা— (ওপরে বাঁ থেকে) অধ্যাপক জামাল নজরুল ইসলাম, আল মাহমুদ ও নভেরা আহমেদ; (নিচে বাঁ থেকে) স্যার ফজলে হাসান আবেদ, আজম খান, বদরুদ্দীন উমর ও আবরার ফাহাদ। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাত বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারে ভূষিত করবে সরকার।

মঙ্গলবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ বছর যে সাতজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে তাদের কেউ জীবিত নেই। তাদের সবাইকেই মরণোত্তর এ পুরস্কারে ভূষিত করছে সরকার।

এ বছর যারা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তারা হলেন— বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই সাত বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেওয়া মরণোত্তর স্বাধীনতা পুরস্কার সুপ্রিম কোর্টের এক রায়ের পটভূমিতে ২০১৬ সালে বাতিল করেছিল তৎকালীন সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই রায়ে জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা ছিল না। ফলে মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের এ সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার রহিত করেছে। ফলে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বহাল থাকবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

৫ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৮ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৮ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৮ ঘণ্টা আগে
Advertisement