ডেস্ক, রাজনীতি ডটকম

আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করলেও এ দিন বিকেলে জেলা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সুরভীর জামিনের বিষয়টি জানানো হয়। ওই পোস্টে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।’
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদও বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ দুপুরে সুরভীকে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক সৈয়দ ফজলুল মাহাদী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে সুরভীর রিমান্ড মঞ্জুরের পরে তার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’
পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। জেলা জজ আদালত-১-এ রিভিশন শুনানি হয়। রিভিশনের সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হলে আদালত সুরভীর জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।
মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, এক সাংবাদিকের দায়ের করা মামলায় তাহরিমা জান্নাত সুরভীকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের জুলাই-অগাস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়।
ওই ব্যবসায়ীকে আসামি করা, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি বিষয়টি ‘মীমাংসা’ করার কথা বলে বিপুল অঙ্কের টাকা আদায় করে একটি চক্র। সুরভী এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত শিক্ষকদের সংগঠনটি বলছে, কোনো ধরনের পরীক্ষণ-নিরীক্ষণ ছাড়াই অবিশ্বাস্য দ্রুতগতিতে তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়ে সাদা দলের (ক্ষমতাসীন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন) একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার এক নতুন হাতিয়ার।
২ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৬টি মামলা হয়েছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
সংস্থাটির দাবি, ২০২৪ সালের আগস্টে জুলাই অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপকভাবে গ্রেপ্তার করা হয় এবং তাদের মধ্যে শত শত মানুষ এখনো কোনো অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত না হয়েই কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে