ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ১৪
ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত ছয় প্রকাশক (বাঁ থেকে) ঢাকা দক্ষিণ সিটিতে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটিতে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটিতে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটিতে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটিতে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটিতে মো. শওকত হোসেন সরকার। কোলাজ: রাজনীতি ডটকম

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনের ছয়জনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ প্রজ্ঞাপনের কথা জানাজানি হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ পাওয়া ছয় প্রশাসক হলেন—

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে (সিসিক) আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে (জিসিসি) মো. শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে এই ছয়জনকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’–এর ধারা ২৫ক–এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

গত ১১ মার্চ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে সিঙ্গাপুর এবং পরে পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়।

২ ঘণ্টা আগে

বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর

প্রতারণার একটি মামলায় সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকার গুলশানের অ্যারাবিকা কফি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

২ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩৭ জন ও উত্তরা বিভাগ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া গোয়েন্দা বিভাগ একজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) চার

৩ ঘণ্টা আগে

শ্বাসকষ্ট নিয়ে সিসিইউতে মন্ত্রী টুকু, হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

৪ ঘণ্টা আগে
Advertisement