প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্রুত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
শনিবার বিএফইউজে নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে ও মহাসচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় খায়রুল বাশার, একেএম মহসিন, বাছির জামাল, শহীদুল ইসলাম, এরফানুল হক নাহিদ, আবু বকর, শাহীন হাসনাত, মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, খুরশীদ আলম, মহামিদুল হক মানিক, আবু হানিফ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, কাজী বিপ্লব হাসান, সাখাওয়াত হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ; সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক খুনের বিচার; সাংবাদিক সুরক্ষা আইন; ফ্যাসিস্ট সরকারের আমলে বন্ধ মিডিয়া খুলে দেওয়া এবং ক্ষতিপূরণ প্রদান, সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল; গণমাধ্যমের ওপর থেকে সব ধরনের চাপ বন্ধের উদ্যোগ গ্রহণ; সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার; গণমাধ্যমের বকেয়া সরকারি বিজ্ঞাপন বিল পরিশোধের উদ্যোগ এবং গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করার দাবি জানানো হয়।
সভার এক সিদ্ধান্তে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা এবং গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।
সভার অপর এক সিদ্ধান্তে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কমিটি বাতিল করে সিনিয়র সাংবাদিক বদিউল আলমকে আহবায়ক করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আবু সিদ্দিক ওসমানী, হাসানুর রশিদ, এম আর মাহবুব ও মোহাম্মদ হাশিম।

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
৮ ঘণ্টা আগে
সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৮ ঘণ্টা আগে
পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।
৯ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১০ ঘণ্টা আগে