অবশেষে আসছে ‘ডেঞ্জার জোন’

ডেস্ক, রাজনীতি ডটকম

তরুণ নির্মাতা বেলাল সানি পাঁচ বছরেরও বেশি সময় আগে শুরু করেছিলেন ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং। তখন একটি ফার্স্টলুক প্রকাশও করা হয়েছিল। এরপর নানা কারণে থেমে যায় সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পনির্ভর এই সিনেমার কাজ। এ সিনেমার সব কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছবিটি মুক্তির অনুমতিও পেয়েছেন নির্মাতা।

আগামী ১৩ ডিসেম্বর বাপ্পির ‘ডেঞ্জার জোন’ সিনেমাটি মুক্তি পাবে। বেলাল সানি পরিচালিত সিনেমাটি দীর্ঘ পাঁচ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে নির্মাতা ও বাপ্পি চৌধুরী আশাবাদি।

নির্মাতা বলেন, ‘‘ডেঞ্জার জোন’ আগামী ১৩ ডিসেম্বর দর্শক ছবিটি হলে গিয়ে দেখতে পারবেন। বহু বাধাবিপত্তির কারণে ছবিটি দর্শকের কাছে নিয়ে আসতে অনেকটা সময় চলে গেল। আগের প্রযোজক ছবিটি মুক্তি দিতে বিলম্ব করেছেন। টাইম মিডিয়া ছবিটির স্বত্ব কিনে নিয়েছে। তাই নতুন উদ্যমে ছবিটি দর্শকের সামনে নিয়ে আসছি আমরা। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।”

বাপ্পী-জলি ‘ডেঞ্জার জোন’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

উল্লেখ্য, সর্বশেষ ‘শত্রু’ সিনেমায় দেখা গিয়েছিল চিত্রনায়ক বাপ্পীকে। এরপর দীর্ঘদিন মিডিয়ায় অনুপস্থিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তেমন সরব নন।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

৯ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে