প্রতিবেদক, রাজনীতি ডটকম

নাট্যদল এথিকের বহুল আলোচিত ও দর্শকনন্দিত মঞ্চনাটক ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন উপলক্ষ্যে আগামী ২২ আগস্ট ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন ‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’ উদযাপন কমিটির সদস্য সচিব হাসান রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’ শীর্ষক এই বিশেষ প্রদর্শনীতে নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন আবুল হায়াত, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, নাট্যজন আফজাল হোসেন এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজা উদ্দিন স্টালিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এথিকের সভাপতি রেজানুর রহমান।
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। একই সঙ্গে এ পর্যন্ত নাটকটির সব প্রদর্শনীতে অভিনয় করা অভিনেতাদেরও বিশেষ সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি শততম প্রদর্শনীর দর্শকদেরও সম্মানিত করা হবে।

নাটকটির শততম প্রদর্শনীতে অভিনয় করবেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কানচন, আফনান অপ্সরা, আজিম উদ্দিন, প্রদীপ কুমার, আবীর বাবু, নাহিদ মুন্না, রুবেল খান ও মিন্টু সরদার।

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
১৮ দিন আগে
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
১৯ দিন আগে
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৬ আগস্ট ২০২৬