ডেস্ক, রাজনীতি ডটকম

আর্থিক সঙ্কটে রয়েছেন মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবার। র্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত সংগীতশিল্পী হয়ত এবার ‘বাধ্য হয়ে’ ফের মিউজিক্যাল ট্যুর শুরু করবেন। বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত তারকার প্রয়োজন টাকার। বিপুল খরচ বহন করতে তাকে অনুষ্ঠান করতে হবে বলে জানা যাচ্ছে।
দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গায়ক নাকি তার প্রাক্তন বিজনেস ম্যানেজারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। তাদের জন্যই নাকি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে বিবারকে।
প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে কোনও ট্যুর তিনি করেননি এবং ২০২১ সালের পর থেকে কোনও অ্যালবামও রিলিজ করেনি তার। সম্প্রতি জাস্টিন বিবারের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। যদিও এই সমস্ত গুঞ্জনের মধ্যেই জাস্টিন ও তার স্ত্রী হেইলি ষষ্ঠ বিবাহবার্ষিকী পালন করলেন। চলতি বছরের অগাস্টে তাদের ছেলে জ্যাকের জন্ম হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন এক গুরুতর নিউরোলজিক্যাল সমস্যার সঙ্গে লড়াই করছেন। যে রোগের নাম র্যামসে হান্ট সিনড্রোম। যার ফলে কাজ তেমন ভাবে করতে পারছেন না। অথচ কমেনি জীবন যাপনের খরচ।
শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে খবর, জাস্টিন চিরকালই খরচের বিষয়ে বেপরোয়া এবং কোনও জিনিসের দাম বা নিজের ব্যাঙ্ক ব্যালেন্স কোথাওই নজর না দিয়ে খরচ করে যান। ফলে স্বাভাবিকভাবেই টাকার টান তো হবেই।
সম্প্রতি ৩ লাখ ৮০ হাজার ৩৪৯ ডলারের ট্যাক্সের মুখোমুখি হতে হয়েছে তাকে। ক্যালিফোর্নিয়ায় তার ১৬.৬ মিলিয়ন ডলারের যে এস্টেট আছে তার, সেটার জন্যই করের ধাক্কা।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে