ডেস্ক, রাজনীতি ডটকম

চলতি বছরের শুরুতেই ‘খাদান’ সিনেমার প্রথম লুক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি বড় পর্দায় নতুন কিছু নিয়ে আসছেন।
টলিপাড়ার একেবারে নতুন জুটি ইধিকা পাল ও দেব। ইতোমধ্যে খাদান সিনেমার প্রথম রোমান্টিক গান ‘কিশোরী’ মুক্তি পেয়েছে। যেখানে ইধিকা-দেবের প্রেমের রসায়নে নেটিজেনদের নজর কেড়েছে। কিশোরী গানটি গেয়েছেন রঞ্জিত ভট্টাচার্য ও অন্তরা মিত্র। এই সিনেমাতে সুরও দিয়েছেন রঞ্জিত ভট্টাচার্য।
‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’ দেবের এই সংলাপই ‘খাদান’ সিনেমা নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। ১ মিনিট ১৪ সেকেন্ডের টিজার দেখে যা বোঝা যাচ্ছে, নতুন এই সিনেমা দ্বৈত চরিত্রে অভিনয় করছেন দেব। বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে তাকে।
সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথভাবে ‘খাদান’ সিনেমা প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। সিনেমার দুটি গান প্রকাশ্যে এসেছে। ‘রাজার রাজা’র পাশাপাশি ‘হায় রে বিয়ে’ও দর্শকদের প্রশংসা পেয়েছে।
সিনেমার সংগীতের দায়িত্ব রয়েছেন নীলায়ন চ্যাটার্জি, স্যাভি ও রথীজিৎ ভট্টাচার্য। দেব-যিশু, বরখা-ইধিকা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা।
উল্লেখ্য, বড়দিনেই দেবের জন্মদিন। এই উপলক্ষ্যে প্রতি বছর অনুরাগীদের জন্য নতুন সিনেমা উপহার হিসেবে নিয়ে আসেন তারকা। ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এরপর এবার ‘খাদান’।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে