ফিচার

লিংকনের রসিকতা

অরুণ কুমার
আব্রাহাম লিংকন

আব্রাহাম লিংকন। যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট। তিনি শুধু মার্কিন নেতাই নয়, দাসপ্রথা বিলোপে তিনি অগ্রণী ভূমিকা রেখে বিশ্বনেতায় পরিণত হয়েছিলেন।আব্রাহাম লিংকন। যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট। তিনি শুধু মার্কিন নেতাই নয়, দাসপ্রথা বিলোপে তিনি অগ্রণী ভূমিকা রেখে বিশ্বনেতায় পরিণত হয়েছিলেন।

লিংকন তখন আমেরিকার মসনদে। একদিন এক নারী এলেন তাঁর সঙ্গে দেখা করতে। আসলে সেই নারী এসেছিলেন নিজের ছেলের সুপারিশ নিয়ে। তাঁর ছেলে তখন মার্কিন সেনাবাহিনিতে কর্মরত। কিন্তু সেই ছেলে তখনো কমিশনপ্রাপ্ত হয়নি। ঠিক এ কারণেই তিনি এসেছেন প্রেসিডেন্ডেন্টের সঙ্গে দেখা করতে।

লিংকন জানতে চেইলেন, কী আরজি তাঁর।

সেই নারী জবাবে বললেন, ‘আমার ছেলেকে কমিশন প্রাপ্ত হিসেবে দেখতে চাই। এটা ওর প্রাপ্য।’

লিংকন বললেন, ‘প্রাপ্য কেন, ওর যোগ্যতা কী?’

সেই নারী জবাবে বললেন, ‘আমার পিতামহ কেসিংটনে যুদ্ধ করেছেন বিরত্বের সঙ্গে। আমার চাচাওয় সাহসী যোদ্ধা ছিলেন ব্লাডেনসবার্গে। যুদ্ধের মাঠ তিনি পালিয়ে যাননি।’

একটু থেমে সেই নারী আবার বললেন, ‘আমার দাদা নিউ অরলিয়ান্সেও যুদ্ধ করেছেন। আর এই ছেলের বাবা, মানে আমার স্বামী মন্টেরিরি যুদ্ধে নিহতই হয়েছেন।’

লিংকন তখনো নীরব। সেই নারী বললেন, ‘দেশের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন যে পরিবারের মানুষগুলো তাঁদের উত্তরাধিকার হিসেবে এই পদ তাঁদের প্রাপ্য।’

নারীর বক্তব্য শেষ হলে লিংকন বললেন, ‘আপনি ঠিকই বলেছেন, আপনাদের গোটা পরিবার দেশের জন্য অনেক থ্যাগ স্বীকার করেছেন, এবার অন্যদের একটু সুযোগ দিন।’

সেই নারীর কাছে এ কথার কোনো জবাব তো ছিলই না, বরং লিংকন আরও যোগ করলেন, ‘আপনার দাদা, চাচা ও স্বামী নিশ্চয়ই চাকরি বা পদোন্নতির জন্য যুদ্ধ করেননি?’

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬