ডেস্ক, রাজনীতি ডটকম

বর্তমান সময়ে একজন নারীকে অনেক কাজ সামলাতে হয়। অফিস থেকে শুরু করে গৃহস্থালীর কাজ, নানাদিকে তাকে ব্যস্ত থাকতে হয়। সবার জন্য ব্যস্ততায় তার আর নিজের দিকে তাকানোর সময় হয় না সব সময়। দৈনন্দিন খাদ্য এবং পুষ্টির প্রয়োজন অনুযায়ী খাবার খাওয়া তার পক্ষে সম্ভব হয় না। কিন্তু নিজেকে সুস্থ রাখার জন্য একজন নারীর প্রতিদিন কিছু পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি। চলুন জেনে নেওয়া যাক এমনই কিছু খাবার সম্পর্কে-
১. পালং শাক
এই সবুজ শাক পুষ্টিগুণে অনন্য। এতে রয়েছে পর্যাপ্ত ম্যাগনেসিয়াম যা পিরিয়ড সংক্রান্ত নানা সমস্যা দূর করতে কাজ করে। সেইসঙ্গে এটি পিএমএস-এর মতো সমস্যার সঙ্গে লড়াই করতে কাজ করে। পালং শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এটি হাড়কেও শক্তিশালী করতে সাহায্য করে। সুতরাং, এটি নারী জন্য একটি সুপারফুড হিসেবে কাজ করে।
২. মসুর ডাল
কম দামে পুষ্টিকর খাবার হিসেবে মসুর ডালের বিকল্প নেই। মসুর ডাল প্রোটিনের দিক থেকে যে কোনো উদ্ভিদ-ভিত্তিক খাবারের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। এটি খাবারের তালিকার একটি গুরুত্বপূর্ণ সংযোজন, বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য। তাই প্রতিদিনের খাবারের তালিকায় মসুর ডাল যোগ করুন। এতে দ্রুতই উপকৃত হবেন।
৩. ওটস
ওটস স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট এবং ফাইবারের একটি চমৎকার উৎস, যা দৈনন্দিন শক্তির চাহিদা বজায় রাখে। এতে অন্যান্য শস্যের তুলনায় বেশি প্রোটিন এবং চর্বি থাকে। সেইসঙ্গে ওটসে আরও থাকে স্বাস্থ্যকর ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এগুলো নারীকে সুস্থ রাখতে দারুণ কার্যকরী।
৪. দুধ
কর্মজীবী নারীদের ক্ষেত্রে হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। সেখান থেকে অস্টিওপোরোসিসের মতো গুরুতর স্বাস্থ্য জটিলতাও দেখা দিতে পারে। দুধ ক্যালসিয়ামের একটি বড় উৎস এবং এটি আপনাকে প্রয়োজনীয় ক্যালসিয়ামও পৌঁছে দেবে। এছাড়াও এতে প্রোটিন, ফসফরাস, বি ভিটামিন কমপ্লেক্স, পটাসিয়াম এবং ভিটামিন ডি রয়েছে। তাই নারীর খাবারের তালিকায় প্রতিদিন দুধ রাখা জরুরি।
৫. বিটরুট
বিটরুট ফাইবারের একটি চমৎকার উৎস। এটি অন্ত্রকে সুস্থ রেখে পরিপাকতন্ত্রকে সুগম করে। বীটরুট এবং এর রস রক্ত প্রবাহের উন্নতি, নিম্ন রক্তচাপ এবং ব্যায়ামের কর্মক্ষমতার মতো অনেক উপকার করে। বিটরুটে অজৈব নাইট্রেটের উপস্থিতির কারণে এই সুবিধাগুলো পাওয়া যায়। তাই নারীর খাবারের তালিকায় বিটরুট যোগ করে নেওয়া জরুরি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।
২৮ মে ২০২৬
সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।
২৮ মে ২০২৬
‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।
২৪ মে ২০২৬
এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর
২২ মে ২০২৬