তীব্র গরমে অতিরিক্ত চা খেলে হতে পারে যেসব ক্ষতি

ডেস্ক, রাজনীতি ডটকম

যারা চায়ের পাগল তাদের কাছে কি গরম বা ঠান্ডা চা খাওয়ার কোনো মৌসুম নেই। শীতকাল কিংবা গরমকালেও একই ধারায় চলে চায়ে চুমুক। কিন্তু ইদানীং যে গরমটা পড়েছে এ সময় চা কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এই গরমে অতিরিক্ত চা শরীরে জন্য একেবারেই ভালো নয়। শরীরে নানারকম ক্ষতির সম্ভাবনা রয়েছে চা পান করলে।

চলুন জেনেনি এই গরমে অতিরিক্ত চা পান করলে যে ক্ষতি হতে পারে-

১. চায়ে ট্যানিন নামক এক ধরনের উপাদান রয়েছে। এই উপাদান শরীরে বেশি পরিমাণে পৌঁছে গেলে আয়রন শোষণে সমস্যা হয়। এ কারণে অতিরিক্ত চা খেলে আয়রন ঘাটতি হয়ে শরীরে অ্যানিমিয়ার আশঙ্কা বাড়ে।

২. গরমে অতিরিক্ত পরিমাণে চা পান করলে দুশ্চিন্তা, উৎকণ্ঠা বাড়ে। কারণ চায়ে রয়েছে ক্যাফিন নামক একটি উপাদান। আর এই উপাদান শরীরে বেশি পরিমাণে পৌঁছে গেলেই মানসিক অস্থিরতা কয়েকগুণ বাড়ে। এর সঙ্গে যোগ হয় দুশ্চিন্তা, উৎকণ্ঠা।

৩. গরমে এমনিতেই ঘুমের ব্যাঘাত ঘটে তারপর আবার চা খেলে তো কথাই নেই।

বিশেষজ্ঞদের মতে, চায়ে থাকা ক্যাফিন ঘুম কাটাতে সাহায্য করে। বিশেষ করে রাতে চায়ের কাপে চুমুক দিলে ঘুম না হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ কারণে ঘুমের সমস্যা থাকলে দিনে দুই-তিনবারে বেশি চা খাওয়া ঠিক নয়।

৪. চায়ে থাকা ট্যানিন বেশি পরিমাণে শরীরে পৌঁছে গেলে পাকস্থলী এবং অন্ত্রে সমস্যা দেখা দেয়। এর ফলে বমি বমি ভাব থেকে শুরু করে পেটেব্যথাসহ একাধিক জটিল সমস্যার আশঙ্কা বাড়ে।

৫. অতিরিক্ত পরিমাণে চা খেলে বুক জ্বালা, মুখে টক ওঠা সহ একাধিক সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে। তাই গরমের দিনে পেটের সমস্যা থেকে দূরে থাকতে চাইলে দিনে ২-৩ কাপ লিকার চা খান।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬