অনুশীলনে নেমে ইনজুরিতে লিটন

ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় জার্সিতে ফর্মহীনতায় ভুগতে থাকা লিটন দাস এবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই পড়লেন চোটে। আজ মঙ্গলবার চট্টগ্রামের সাগরিকায় ফিল্ডিং অনুশীলনে নেমে কোমরের ইনজুুরিতে পড়েছেল তিনি। এরপর আর থাকতে পারেননি মাঠেই। চোট লেগে ব্যথায় কাতর লিটন মাঠ ছেড়েছেন খোঁড়াতে খোঁড়াতে।

চোট কতটা গুরুতর, তা এখনো জানা যায়নি। তবে লিটনের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছে, তীব্র গরমে একটু বেশিই ব্যথা পেয়েছেন টাইগার ব্যাটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেল এক বছর ধরে ফিফটির সঙ্গে দেখা নেই লিটনের। সর্বশেষ গেল বছরের ২৯ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮৩ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।

এরপর খেলা ৭ ম্যাচে লিটনের রান ৫, ১৮, ৩৫, ৪১*, ০, ৩৬ ও ৭। এছাড়া ওয়ানডে ক্রিকেটেও সর্বশেষ ১০ ম্যাচে কোনো ফিফটি নেই লিটনের ব্যাটে। যার মধ্যে শেষ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি লিটন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তবে এই সুযোগ কাজে লাগাতে পারবেন কিনা লিটন, সেটিই এখন দেখার অপেক্ষা।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬