লরিয়াস অ্যাওয়ার্ডস জিতে ফেদেরারের পাশে জোকোভিচ

ডেস্ক, রাজনীতি ডটকম

সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ে টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে অনেক আগেই ছাড়িয়ে গেছেন নোভাক জোকোভিচ। এবার সার্বিয়ান টেনিস তারকা ফেডকে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ লরিয়াস অ্যাওয়ার্ডস জয়েও।

সোমবার রাতে মাদ্রিদে লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জোকোভিচ। এ নিয়ে পঞ্চমবার মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামের মালিক। অবসরের আগে পাঁচবার এই পুরস্কার জিতেছেন ২০ গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরারও।

আরেক টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের হাতেও উঠেছে লরিয়াসের পুরস্কার। তাঁর রাফা নাদাল ফাউন্ডেশন পেয়েছে ‘স্পোর্ট ফর গুড অ্যাওয়ার্ড’। স্পেন ও ভারতে তরুণ টেনিস খেলোয়াড়দের সাহায্য করতে দারুণ অবদান রাখছে তাঁর টেনিস একাডেমি।

জোকোভিচ মাদ্রিদ সফরে থাকলেও খেলছেন না এ সপ্তাহে শুরু মাদ্রিদ ওপেনে। পরশু রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বসে তিনি দেখেছেন রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এল ক্লাসিকো। গত বছর তিনটি গ্র্যান্ড স্লাম জিতে লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘পঞ্চমবার এই পুরস্কার জিতে অত্যন্ত সম্মানিত বোধ করছি। মনে হচ্ছে ২০১২ সালে ফিরে গেছি, ২৪ বছর বয়সে সেবার আমি প্রথম এই পুরস্কার জিতেছিলাম। ১২ বছর পরও এখানে থাকতে পেরে আমি গর্বিত।’

ব্যক্তিগত ও দলীয় পুরস্কার জিতেছেন আইতানা বোনমাতি। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ ফুটবল তারকা। প্রথম নারী ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। গত বছর স্পেনকে নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বোনমাতি। স্পেন নারী ফুটবল দলও পেয়েছে লরিয়াসের বর্ষসেরা দলের স্বীকৃতি।

পুরস্কার পেয়েছেন জুড বেলিংহামও। বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার প্রথম মৌসুমেই অসাধারণ পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করে চলেছেন তিনি। তাঁরই পুরস্কার হিসেবে ইংলিশ মিডফিল্ডার ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের সিমোনে বাইলস। তিনবারের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের স্বীকৃতি পাওয়া বাইলস গত বছর বেলজিয়ামে বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতেন। ১৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান স্কেটবোর্ডার আরিসা ট্রিউ নির্বাচিত হয়েছেন ‘অ্যাকশন স্পোর্টসপার্সন অব দ্য ইয়ার’। শারীরিকভাবে অক্ষম ক্রীড়াবিদদের মধ্যে এই পুরস্কার জিতেছেন ডাচ হুইলচেয়ার টেনিস খেলোয়াড় দিদে দে গ্রুত।

২০০০ সাল থেকে ৬৯ জন অভিজ্ঞ জুরি বোর্ডের বিচারে লরিয়াস একাডেমি ক্রীড়াবিদদের মাঝে বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে আসছে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬