৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাতীয় স্বার্থ ও জনগণের দাবির মুখে ৮ দফা আন্দোলন যেকোনো মুহূর্তে 'এক দফায়' পরিণত হতে পারে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সমাবেশে এ মন্তব্য করে তিনি বলেন, দাবি আদায়ে বিরোধী জোট কাউকে পরোয়া করবে না এবং পরিস্থিতি এক দফায় গড়ালে তা অত্যন্ত ভয়াবহ রূপ নেবে।
একই সমাবেশ থেকে মানবাধিকার ও গণতন্ত্র হরণের তীব্র সমালোচনা করে বিএনপি সরকারের কঠোর প্রতিবাদ জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।
শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে কোনো কিছুকে পরোয়া করা হবে না।
একই সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকারে এসে মানবাধিকার হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করছে বিএনপি সরকার।
















