প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইশতিয়াক সাদেক। বোর্ডের সূত্রমতে, আজ (২৪ জানুয়ারি) বিসিবির চলমান বোর্ড সভায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
ঠিক কী কারণে পদত্যাগ করেছেন ইশতিয়াক, সে ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। আজকের বোর্ড সভায়ও তিনি উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আজ আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টাইগারদের জায়গায় সুযোগ দেয়া হয়েছে স্কটল্যান্ড। দেশের ক্রিকেটের এমন ক্রান্তিলগ্নে বোর্ড পরিচালকদের নিয়েও অনেক বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগেই ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।
তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়। সেই রেশ কাটতে না কাটতেই আরেক বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এবার পদত্যাগ করলেন ইশতিয়াক। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে অস্থিরতা চলমানই রয়ে গেল।
ইশতিয়াক সাদেক সর্বশেষ বিসিবি নির্বাচনে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়ে পরিচালক নির্বাচিত হন। তিনি এতদিন বিসিবির গেম ডেভলপমেন্ট প্রধানের দায়িত্বে ছিলেন।

মিমু বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি প্রশিক্ষক ও বিচারক হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও কর্মসূচিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে অ্যাথলেটিকসের উন
১০ দিন আগে
আইআরআইবি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এই মন্ত্রী বলেন, ‘যেহেতু এই দুর্নীতিগ্রস্ত সরকার (যুক্তরাষ্ট্র সরকার) আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের মতো উপযুক্ত পরিবেশ নেই। আমাদের ছেলেরা সেখানে (যুক্তরাষ্ট্রে) নিরাপদ নয় এবং অংশগ্রহণের জন্য প্রয়ো
১৩ দিন আগে
এত দ্রুত গতিতে খেলা শেষ করার পেছনে বড় ভূমিকা রেখেছেন ওপেনার তানজিদ হাসান। মাত্র ৪২ বলে ৬৭ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মেরেছেন ৫টি।
১৩ দিন আগে
নাহিদ গতির ঝড়ে ব্যক্তিগত প্রথম ও দলীয় দশম ওভারের শেষ বলে প্যাভিলিয়নে ফেরান ফারহানকে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ইনিংসের ১৮তম ওভার পর্যন্ত নিজের টানা পাঁচ ওভারে পাকিস্তানের প্রথম পাঁচ ব্যাটারকেই তুলে নেন, যার মধ্যে নিখুঁত লাইন-লেন্থে বল করে দুজনকে ক্যাচ দিতে বাধ্য করেছেন উইকেটের পেছনে।
১৩ দিন আগে