বিশ্বকাপের নকআউটে উঠল যে ৩২ দল, দেখে নিন সময়সূচি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ জুন ২০২৬, ১৩: ০৪
ছবি: সংগৃহীত

নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। শেষ মুহূর্তের রোমাঞ্চকর ম্যাচে ড্র করে ‘জে’ গ্রুপ থেকে নকআউটের টিকিট কেটেছে আলজেরিয়া ও অস্ট্রিয়া; আর তাতেই বিদায়ঘণ্টা বেজেছে ইরানের। গ্রুপ পর্বের এই হিসাব-নিকাশ শেষে এবার শুরু হচ্ছে বিশ্বমঞ্চের আসল যুদ্ধ—নকআউট পর্ব।

আজ রোববার (২৮ জুন) রাত থেকেই মাঠে গড়াবে ‘রাউন্ড অব ৩২’-এর ম্যাচগুলো। ৪৮ দলের বিশ্বকাপ চালু হওয়ায় এবারই প্রথম এই নতুন নকআউট ধাপ যুক্ত হয়েছে। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল মিলে মোট ৩২টি দল জায়গা করে নিয়েছে এই পর্বে।

এখান থেকে জয়ী ১৬টি দল উঠবে শেষ ষোলোতে (রাউন্ড অব ১৬)। এরপর পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল।

নকআউট পর্বে সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও বিশ্বকাপে অভিষেকেই শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের লড়াই। এছাড়া ব্রাজিল-জাপান, ফ্রান্স-সুইডেন, পর্তুগাল-ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড-ডিআর কঙ্গো ম্যাচগুলোও ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

নকআউট নিশ্চিত করা ৩২ দল

মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, বেলজিয়াম, মিশর, স্পেন, কেপ ভার্দে, ফ্রান্স, নরওয়ে, সেনেগাল, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, কলম্বিয়া, পর্তুগাল, ডিআর কঙ্গো, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানা।

‘রাউন্ড অব ৩২’-এর প্রতিপক্ষ ও সময়সূচি (বাংলাদেশ সময়)

২৯ জুন

  • দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (রাত ১টা)
  • ব্রাজিল বনাম জাপান (রাত ১১টা)

৩০ জুন

  • জার্মানি বনাম প্যারাগুয়ে (রাত ২টা ৩০ মিনিট)
  • নেদারল্যান্ডস বনাম মরক্কো (সকাল ৭টা)
  • আইভরি কোস্ট বনাম নরওয়ে (রাত ১১টা)

১ জুলাই

  • ফ্রান্স বনাম সুইডেন (ভোর ৩টা)
  • মেক্সিকো বনাম ইকুয়েডর (সকাল ৭টা)
  • ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো (রাত ১০টা)

২ জুলাই

  • বেলজিয়াম বনাম সেনেগাল (রাত ২টা)
  • যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা (ভোর ৬টা)

৩ জুলাই

  • স্পেন বনাম অস্ট্রিয়া (রাত ১টা)
  • পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া (ভোর ৫টা)
  • সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া (সকাল ৯টা)

৪ জুলাই

  • অস্ট্রেলিয়া বনাম মিশর (রাত ১২টা)
  • আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (ভোর ৪টা)
  • কলম্বিয়া বনাম ঘানা (সকাল ৭টা ৩০ মিনিট)

নকআউটের প্রতিটি ম্যাচই এখন দলগুলোর জন্য ‘বাঁচা-মরার’ লড়াই। কারণ এই পর্ব থেকে একটি হারই চূর্ণ করে দেবে বিশ্বজয়ের স্বপ্ন, আর একটি জয় নিয়ে যাবে শিরোপার আরও কাছে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

মেসির সম্মানে থেমে যাবে খেলা, ১ মিনিট চলবে করতালি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।

৮ দিন আগে

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

১১ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

১১ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১৪ দিন আগে
Advertisement