ক্রীড় ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে হারের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ১ লাখ ১০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।
ফাইনালে স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় পারেদেসকে এই শাস্তি দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ৯০ হাজার ডলার জরিমানাও করেছে ফিফা।
পারেদেস ছাড়া আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে সাত ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মলিনাকেও ৯০ হাজার ডলার এবং আলমাদাকে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত আর্জেন্টিনার মোট ১০টি ম্যাচ রয়েছে। ফলে ১০ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে আগামী প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকতে হবে পারেদেসকে। সূচি অনুযায়ী এ সময়ে কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট না থাকায় নিষেধাজ্ঞার আওতায় পড়া ম্যাচগুলো প্রীতি ম্যাচই হওয়ার কথা।
স্পেনের তরুণ তারকা গাভিকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে আগামী ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
খেলোয়াড়দের পাশাপাশি শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালা। তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
এ ছাড়া বিশ্বকাপ চলাকালে বিভিন্ন বিশৃঙ্খলা ও শৃঙ্খলাভঙ্গের কারণে এএফএকে ১ লাখ ১০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শন এবং গ্যালারিতে সমর্থকদের বৈষম্যমূলক স্লোগানের কারণে এই জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে এএফএকে বর্ণবাদবিরোধী বিভিন্ন প্রকল্পে ১ লাখ ডলার খরচ করার নির্দেশ দিয়েছে ফিফা। উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের এই আসর থেকে প্রাইজমানি হিসেবে ফিফার কাছ থেকে ৩ কোটি ৪০ লাখ ডলার পেয়েছে আর্জেন্টিনা।
ফিফার এই শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। আপিল প্রত্যাখ্যাত হলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।
১২ দিন আগে