ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেয়েছেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। সেই সঙ্গে স্পেনে গেছে সেরা গোলরক্ষক আর সেরা উদীয়মান খেলোয়াড়েরর আরও দুই ব্যক্তিগত পুরস্কার। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
রদ্রি ছিলেন এই বিশ্বকাপে স্পেনের প্রধান চালিকাশক্তি। এর আগে ম্যানচেষ্টার সিটিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার একইভাবে স্পেনকেও বিশ্বকাপ জেতালেন। দলের পুরো খেলা বলা যায় সুতোর মতো করে নিয়ন্ত্রণ করে গেছেন তিনি। দলের সঙ্গে সঙ্গে নিজেও পেলেন গোল্ডেন বল।
রদ্রি এই বিশ্বকাপে এক হাজার ৩৪৩টি পাস সম্পন্ন করেছেন। এক বিশ্বকাপে আর কোনো খেলোয়াড় এত বেশি পাস সম্পন্ন করতে পারেননি। এর আগে ব্রাজিলের দুঙ্গা এক বিশ্বকাপে এক হাজার ৩০৬টি পাস করে রেকর্ড নিজের করে রেখেছিলেন।
এদিকে স্পেনের তরুণ ডিফেন্ডার পাও কুবারসিকে এবারের বিশ্বকাপের ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার দেওয়া হয়েছে। এ পুরস্কারের জন্য আলোচনায় ছিলেন তারই সতীর্থ লামিনে ইয়ামাল, দুজনের বয়সই ১৯ বছর।
পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণভাবে রক্ষণ সামলেছেন কুবারসি, ১৯ বছর বয়স হলেও দিয়েছেন পরিণত পারফরম্যান্স। ধারাবাহিক এ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবেই উদীয়মান তারকার পুরস্কার জিতলেন তিনি।
সেরা গোলরক্ষকের পুরস্কাও পেয়েছেন স্পেনেরই গোলরক্ষক উনাই সিমন। গোটা টুর্নামেন্টে আট ম্যাচ খেলে মাত্র একটি গোল হজম করেছেন, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। বাকি ৭টি ম্যাচই ক্লিনশিট রেখে এক বিশ্বকাপে সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। ম্যাচের পর ম্যাচ দুর্দান্ত সব সেভ দেওয়ায় গোল্ডেন গ্লাভসের জন্য তার চেয়ে ভালো প্রার্থী আর কেউ ছিলেন না।
ব্যক্তিগত শেষ পুরস্কারটি গেছে ফ্রান্সের ক্যাপ্টেন এমবাপ্পের হাতে। ১০ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির এ বিশ্বকাপে গোল সংখ্যা ৮।

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।
১২ দিন আগে