ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। তবে এই দুই ফুটবলারের সম্পর্কের শুরু আজকের নয়। প্রায় ১৯ বছর আগে তোলা একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে, যেখানে মেসির কোলে দেখা যায় কয়েক মাস বয়সী এক শিশুকে। সেই শিশুই আজকের লামিন ইয়ামাল।
সময়টা ২০০৭ সাল। তখন বার্সেলোনার হয়ে খেলছেন ২০ বছর বয়সী মেসি। ইউনিসেফের একটি ক্যালেন্ডারের ফটোশুটে অংশ নিতে ক্যাম্প ন্যুতে গিয়েছিলেন তিনি। ওই আয়োজনের অংশ হিসেবে লটারির মাধ্যমে নির্বাচিত কয়েকটি পরিবারের শিশুদের সঙ্গে ছবি তোলার ব্যবস্থা করা হয়েছিল।
সেই লটারিতে নির্বাচিত হন ১৬ বছর বয়সী শিলা ইবানা। একুয়েটোরিয়াল গিনির বংশোদ্ভূত শিলা তখন কাতালোনিয়ায় ওয়েট্রেস হিসেবে কাজ করতেন। মরক্কো বংশোদ্ভূত মুনির নাসরাউইয়ের সঙ্গে তার সংসারে জন্ম নেওয়া শিশুপুত্রকে নিয়েই তিনি সেদিন ক্যাম্প ন্যুতে হাজির হন। সেই শিশুই ছিলেন লামিন ইয়ামাল।
ফটোশুটের সময় একটি ছোট প্লাস্টিকের পানিভর্তি টবে বসানো হয়েছিল ইয়ামালকে। স্বভাবগতভাবে লাজুক মেসি প্রথমে শিশুটিকে কীভাবে কোলে নেবেন, সেটিও বুঝে উঠতে পারছিলেন না। পরে সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন অ্যাসোসিয়েটেড প্রেসের আলোকচিত্রী জোয়ান মনফোর্ট।
মনফোর্ট জানান, পুরো আয়োজনটি ছিল ইউনিসেফের ক্যালেন্ডারের জন্য। বার্সেলোনার একজন খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার সুযোগ পেতেই পরিবারগুলো লটারিতে অংশ নিয়েছিল, আর ভাগ্য খুলেছিল ইয়ামালের পরিবারের।
ছবিগুলো তোলার পর সেগুলো নিয়ে তেমন আলোচনা হয়নি। প্রায় ১৭ বছর পর, ২০২৪ সালে ইউরোতে লামিন ইয়ামালের অভিষেকের সময় তার বাবা মুনির নাসরাউই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘দুই কিংবদন্তির যাত্রার শুরু।’
এরপরই ছবিটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
জোয়ান মনফোর্ট বলেন, ইয়ামালের বাবা ছবিটি প্রকাশ করার আগ পর্যন্ত তিনি জানতেনই না, সেই শিশুটি বড় হয়ে বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার হয়ে উঠেছে। এমন একটি মুহূর্তের সাক্ষী হতে পারাটা তার কাছে দারুণ এক অনুভূতি।
এখন সেই ছবির দুই চরিত্র বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে প্রতিপক্ষ। একদিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসি, অন্যদিকে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত তারকা লামিন ইয়ামাল। ২০০৭ সালের সেই ছবিটিই যেন দুই প্রজন্মের ফুটবলকে একই ফ্রেমে বেঁধে রেখেছে।

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।
১২ দিন আগে