ওজনসমান টমেটো দিয়ে বরণ, স্টেডিয়ামও হবে গাভি-ফাবিয়ানের নামে

ক্রীড়া ডেস্ক
নিজ শহরে ব্যতিক্রমী টমেটো সংবর্ধনা পেয়েছেন ফাবিয়ান রুইজ ও গাভি। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেই ব্যতিক্রমী সংবর্ধনা পেয়েছেন স্পেনের দুই তারকা ফুটবলার ফাবিয়ান রুইজ ও গাভি। নিজ শহরে তাদের ওজনের সমান টমেটো উপহার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের সম্মানে শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর স্পেন দলে উৎসবের আমেজ বিরাজ করছে। ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা জয়ের পর রাজধানী মাদ্রিদে যেমন হয়েছে জাঁকজমকপূর্ণ উদযাপন, তেমনি সেভিল প্রদেশের লস পালাসিওস ওয়াই ভিয়াফ্রাঙ্কায় নিজ শহরের দুই বিশ্বজয়ী তারকার জন্য আয়োজন করা হয়েছে বিশেষ সংবর্ধনার।

এই শহরেই জন্ম ও বেড়ে ওঠা পাবলো পায়েজ গাভিরা (গাভি নামেই বেশি পরিচিত) ও ফাবিয়ান রুইজের। বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরতেই তাদের সংবর্ধনা দেয় সিটি কাউন্সিল। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী, দুই ফুটবলারকে তাদের নিজেদের ওজনের সমান টমেটো উপহার দেওয়া হয়। অভিনব এই সম্মান পেয়ে আপ্লুত হন দুই বিশ্বচ্যাম্পিয়ন।

বদলাচ্ছে দুই স্টেডিয়ামের নাম

ব্যতিক্রমী টমেটো সংবর্ধনার পাশাপাশি আরও বড় সম্মান অপেক্ষা করছিল দুই তারকার জন্য। লস পালাসিওস ওয়াই ভিয়াফ্রাঙ্কার স্থানীয় প্রশাসন শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সান সেবাস্তিয়ান স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হবে ‘পাবলো পায়েজ গাভিরা (গাভি)’। আর মারিসমাস স্টেডিয়ামের নতুন নাম হবে ‘ফাবিয়ান রুইজ’। বিশ্বকাপজয়ী এই দুই ফুটবলারের অবদানকে স্বীকৃতি দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শৈশবের মাঠেই মিলল স্বীকৃতি

স্টেডিয়াম দুটির সঙ্গে দুই ফুটবলারের শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। মাত্র ছয় বছর বয়সে লা লিয়ারা বালোম্পি ক্লাবের যুব দলে যোগ দেন গাভি। তার ফুটবলজীবনের ভিত্তি গড়ে ওঠে এই ক্লাবেই। ক্লাবটির হোম ভেন্যু সান সেবাস্তিয়ান স্টেডিয়াম, যা এখন থেকে গাভির নাম বহন করবে।

অন্যদিকে ফাবিয়ান রুইজের ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল লস পালাসিওস সিএফ ক্লাবে। দলটি নিজেদের হোম ম্যাচ খেলে মারিসমাস স্টেডিয়ামে। তাই শৈশবের সেই মাঠ এবার তার নামেই পরিচিত হবে। এভাবে দুই ফুটবলারের শৈশবের মাঠের সঙ্গে তাদের অর্জনকে এক সুতোয় গেঁথে দিয়েছে স্থানীয় প্রশাসন।

নির্মাণ হবে স্থায়ী স্মৃতিস্তম্ভ

সম্মাননা এখানেই শেষ হচ্ছে না। শহরের কৃতী সন্তানদের স্মরণীয় করে রাখতে হুয়ান হোসে ভাকেরো অ্যাভিনিউতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে সিটি কাউন্সিল।

ফাবিয়ান রুইজ ও গাভির পাশাপাশি সেখানে জায়গা পাবেন ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ও এই শহরের আরেক কৃতী ফুটবলার জেসুস নাভাস। স্পেনের ফুটবল ইতিহাসে এই তিন বিশ্বকাপজয়ীর অবদানকে স্থায়ীভাবে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, ফাবিয়ান রুইজ ও গাভি খুব শিগগিরই এই স্মৃতিস্তম্ভের একটি মডেল জনসমক্ষে উন্মোচন করবেন। বিশ্বকাপ জয়ের পর নিজের শহরে এমন ব্যতিক্রমী সম্মান নিঃসন্দেহে তাদের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে

মেসির সম্মানে থেমে যাবে খেলা, ১ মিনিট চলবে করতালি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।

১২ দিন আগে
Advertisement