ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ভরপুর স্পেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফরাসিদের বিপক্ষে নিজেদের সাম্প্রতিক সাফল্যের স্মৃতি মনে করিয়ে দিয়েছেন স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল। তার দাবি, শক্তিশালী প্রতিপক্ষ হলেও ফ্রান্সকে নিয়ে কোনো ভয় বা চাপ অনুভব করছে না দল।
চলতি বিশ্বকাপে গোলের দিক থেকে নিজের নাম সেভাবে উজ্জ্বল করতে না পারলেও দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইয়ামাল। ১৮ বছর বয়সী এই উইঙ্গার মনে করেন, বড় ম্যাচেই নিজের সেরাটা দিতে পারবেন তিনি।
ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক সময়ে স্পেনের সাফল্যই ইয়ামালের আত্মবিশ্বাসের বড় কারণ। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ ও ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ফরাসিদের হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। বিশ্বকাপের সেমিফাইনালের আগেও সেই অভিজ্ঞতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বলে মনে করেন তিনি।
ম্যাচের আগে নিজের প্রস্তুতি নিয়ে ইয়ামাল বলেন, ‘তারা আমাকে জিজ্ঞেস করেছিল আমি ভয় পাচ্ছি কি না। আমি বলেছি, না। আমি কোনো চাপ অনুভব করছি না। আপনারাই বলছেন আমি সেরা ছন্দে নেই, তাই আমার কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা উচিত নয়। তবে আমার বিশ্বাস, আগামীকাল সবকিছু ভালো হবে। দিনটি বিশেষ হতে যাচ্ছে।’
স্পেন-ফ্রান্সের সেমিফাইনালকে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে দেখছেন ইয়ামাল। দুই দলের আক্রমণ ও রক্ষণভাগের ভারসাম্যের কারণে লড়াইটি হাড্ডাহাড্ডি হবে বলেও মন্তব্য করেন তিনি।
বার্সেলোনার এই তরুণ তারকা বলেন, ‘আমি খুব শান্ত আছি। এখন আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, চুল কাটাতে। ম্যাচটি দারুণ হতে যাচ্ছে। এটি এমন একটি ম্যাচ, যেটা সবাই দেখতে চেয়েছিল। দুই দলই আক্রমণ করবে এবং রক্ষণ সামলাবে। সম্ভবত এটি খুব সমান-সমান একটি ম্যাচ হবে। আমি জানি, এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’
রাজনীতি/আরআইআর

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
৭ দিন আগে
আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৯ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৯ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৯ দিন আগে