আগস্ট থেকে মাঠে গড়াবে ক্লাব ফুটবল, কোন লিগ কবে শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শেষ হতেই ফুটবলপ্রেমীদের অপেক্ষা এবার ক্লাব ফুটবলের। আগস্ট মাস থেকেই পর্দা উঠছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ২০২৬-২৭ মৌসুমের। বিশ্বকাপের ব্যস্ততা শেষে এবার নিজ নিজ ক্লাবের হয়ে মাঠে ফিরবেন বিশ্বের সেরা তারকারা।

নতুন মৌসুমের সূচনা হবে স্প্যানিশ লা লিগা দিয়ে। আগামী ১৫ আগস্ট উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে।

এর এক সপ্তাহ পর, ২২ আগস্ট, একদিনেই শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি আ এবং ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুম।

প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল প্রথম ম্যাচে নিজেদের মাঠে খেলবে কভেন্ট্রি সিটির বিপক্ষে। একই দিনে লিগ ওয়ানে অলিম্পিক মার্সেইর প্রতিপক্ষ স্ত্রাসবুর্গ।

সিরি আতে মৌসুমের প্রথম দিনে মাঠে নামবে উদিনেসে ও কোমো। একই সময়ে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে মোঞ্জার বিপক্ষে।

সবশেষে ২৯ আগস্ট শুরু হবে জার্মান বুন্দেসলিগা। উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে স্টুটগার্টকে আতিথ্য দেবে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের উদ্বোধনী ম্যাচ (বাংলাদেশ সময়):

লা লিগা

  • ১৫ আগস্ট: আলাভেস বনাম গেতাফে — রাত ১১:৩০

ইংলিশ প্রিমিয়ার লিগ

  • ২২ আগস্ট: আর্সেনাল বনাম কভেন্ট্রি সিটি — রাত ১:০০

ফরাসি লিগ ওয়ান

  • ২২ আগস্ট: অলিম্পিক মার্সেই বনাম স্ত্রাসবুর্গ — রাত ১২:৪৫

ইতালিয়ান সিরি আ

  • ২২ আগস্ট: উদিনেসে বনাম কোমো — রাত ১০:৩০
  • ২২ আগস্ট: ইন্টার মিলান বনাম মোঞ্জা — রাত ১০:৩০

জার্মান বুন্দেসলিগা

  • ২৯ আগস্ট: বায়ার্ন মিউনিখ বনাম স্টুটগার্ট — রাত ১২:৩০
Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement