দেশে প্রথমবার স্টেডিয়াম আলট্রা-রান ডিসেম্বরে, আবেদন শুরু ১৬ নভেম্বর

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে স্টেডিয়াম আলট্রা-রান। ঢাকা স্টেডিয়াম রান-২০২৫ নামের এই ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে দু’দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত হলেও বাংলাদেশে এ ধরনের ইভেন্ট এবারই প্রথম।

আয়োজক সূত্র জানায়, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় ইভেন্টটি আয়োজন করছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল আলট্রা বাংলাদেশ।

এর আগে সংগঠনটি এ বছরের ফেব্রুয়ারিতে কক্সবাজার মেরিন ড্রাইভে দেশের দৌড় ইতিহাসে দীর্ঘতম দূরত্বের আলট্রা-ম্যারাথন আয়োজন করেছিল, যেখানে ৫০ কিমি, ১০০ কিমি, ১০০ মাইল ও ২০০ কিমি—এই চারটি ক্যাটাগরিতে দেশি-বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেন। আন্তর্জাতিক মানদণ্ডে দৌড়ের ব্র্যান্ডিং করে বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে তুলে ধরাই সংগঠনটির লক্ষ্য।

আলট্রা-ম্যারাথন হলো ৪২.১৯৫ কিলোমিটারের প্রচলিত ম্যারাথনের চেয়েও দীর্ঘ দূরত্বের দৌড়। সাধারণত ৫০ কিলোমিটার থেকেই আলট্রা দৌড়ের শুরু। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের দৌড়ের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

স্টেডিয়াম রান মূলত নির্দিষ্ট স্টেডিয়ামের ট্র্যাক বা লুপে সময়ভিত্তিক দৌড়। নির্দিষ্ট দূরত্ব নয়, নির্দিষ্ট সময় ধরে কে কতদূর দৌড়াতে পারেন—সেটিই এই প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ। “ঢাকা স্টেডিয়াম রান ২০২৫”-এ থাকছে চারটি ক্যাটাগরি—৩৬ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ৬ ঘণ্টা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাছাইকৃত প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেবেন, তাদের সহায়তায় মাঠে কাজ করবেন ২০০ স্বেচ্ছাসেবক। দিনের আলো থেকে রাতের নিয়ন আলো—মোট সময়জুড়েই দৌড়বিদদের সক্ষমতার পরীক্ষা চলবে।

ইভেন্টে অংশগ্রহণের জন্য আবেদন শুরু হবে ১৬ নভেম্বর রাত ৮টায়। আবেদনকারীদের মধ্য থেকে বাছাই শেষে নির্বাচিত দৌড়বিদরাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আবেদন করতে ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’-এর ওয়েবসাইট ভিজিট করতে হবে: www.coastalultra.com।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে

মেসির সম্মানে থেমে যাবে খেলা, ১ মিনিট চলবে করতালি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।

১২ দিন আগে
Advertisement