ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ড শুরু হওয়ার আগে ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে মিশরের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের দুই দিন আগে ভেন্যুতে যাওয়ার অনুমতি পেয়েছে ইরান।
এত দিন ম্যাচের একদিন আগে ভেন্যুতে যেতে পারত ইরানের বিশ্বকাপ দল। ম্যাচ শেষেই মেক্সিকোর বেস ক্যাম্পে ফিরে যেতে হতো তাদের। যুক্তরাষ্ট্রের ওই সিদ্ধান্তের পর দলটির কোচ আমির গালেনোই ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘বিশ্বকাপে ইরান সবচেয়ে বেশি নিপীড়িত দল’।
বুধবার (২৪ জুন) রয়টার্সের খবরে বলা হয়, নতুন সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক বিবৃতিতে জানিয়েছে, ‘২৬ জুন সিয়াটলে, ইরানের তৃতীয় ম্যাচের জন্য দলটিকে দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।’
ডিএইচএস আরও বলেছে, ‘ম্যাচ শেষ হওয়ার দিনই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রটোকল অপরিবর্তিত থাকছে। খেলোয়াড়, স্টাফ এবং ভক্তদের জন্য সম্ভাব্য সবচেয়ে নিরাপদ একটি টুর্নামেন্ট উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণকে স্বাগত জানানো হলেও, ম্যাচের মধ্যবর্তী সময়ে তাদের যুক্তরাষ্ট্রে অবস্থান করা ‘নিজেদের জীবন ও নিরাপত্তা’র স্বার্থেই সমীচীন নয়।
প্রায় চার মাস ধরে চলা যুদ্ধের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চরম কূটনৈতিক উত্তেজনার মাঝেই এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ শুরুর পর গত সপ্তাহে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর কথা বলেছিল ইরান।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।
৮ দিন আগে
টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।
১১ দিন আগে
শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।
১১ দিন আগে
গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা
১৪ দিন আগে