হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আহ্বানে কী জানাল কোন দেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তা চেয়েও সাড়া পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই হরমুজ প্রণালির ওপর কঠোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বা তাদের মিত্র দেশগুলোর জন্য এই প্রণালির দরজা বন্ধই থাকবে।

এ অবস্থায় হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো চলাচল স্বাভাবিক রাখা ও এর মাধ্যমে বৈশ্বিক তেলের সরবরাহ নির্বিঘ্ন রাখতে নড়েচড়ে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন, তারা যেন হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠায় ইরানের হামলা প্রতিরোধ করতে। ন্যাটোকেও এগিয়ে আসতে বলেছিলেন।

ট্রাম্পের এ আহ্বানে সাড়া মেলেনি একেবারেই। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, থেকে শুরু করে জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর কেউই খুব একটা উৎসাহ দেখাননি ট্রাম্পের প্রস্তাবে। এমনকি ট্রাম্প শেষ পর্যন্ত চীনের প্রতি সহযোগিতার আহ্বান জানালে তারাও মুখ ঘুরিয়ে নিয়েছে।

ট্রাম্প গত শনিবার ব্রিটেন, চীন, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশকে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠানোর অনুরোধ করেন। পরে তিনি সতর্ক করে বলেন, জাহাজ চলাচল নিরাপদ করতে ব্যর্থ হলে তা ন্যাটোর ভবিষ্যতের জন্য ‘খুবই খারাপ’ হবে। ট্রাম্পের এ আহ্বানে কোন দেশ কী প্রতিক্রিয়া দিয়েছে, দেখে নেওয়া যাক একনজরে।

যুক্তরাজ্য

প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, তারা মিত্রদের সঙ্গে একটি ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে কাজ করছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এটি ন্যাটোর কোনো অভিযান হবে না।

জার্মানি

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন স্পষ্ট ভাষায়। বলেছেন, এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা করার আগে আমাদের সঙ্গে কথা বলেনি।

দক্ষিণ কোরিয়া

যুক্তরাষ্ট্রের মিত্র হলেও দক্ষিণ কোরিয়াও হরমুজ প্রণালিতে অভিযান বা নৌ বাহিনী মোতায়েনের বিষয়ে উৎসাহ দেখায়নি। দেশটি জানিয়েছে, তারা এ বিষয়ে আমেরিকার সঙ্গে ‘নিবিড় যোগাযোগ’ রাখবে এবং বিষয়টি ‘গভীরভাবে পর্যালোচনা’র পর সিদ্ধান্ত নেবে।

জাপান

ট্রাম্পের আহ্বানের জবাবে জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি সংসদে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা সেখানে কোনো নৌ নিরাপত্তা অভিযান চালানোর কথা ভাবছেনই না।

অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটোরও মিত্র দেশ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া। দেশটির মন্ত্রিসভার সদস্য ক্যাথরিন কিং হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি সরাসরিই নাকচ করে দিয়েছেন।

চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিরূপ হলেও ট্রাম্প শেষ পর্যন্ত চীনের প্রতিও আহ্বান জানিয়েছিলেন, তারা যেন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে এগিয়ে আসে।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র ট্রাম্পের অনুরোধ গ্রহণ করবেন কি না সে বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে তিনি উল্লেখ করেছেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা সব পক্ষেরই দায়িত্ব।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলে সামরিক পদক্ষেপের ইঙ্গিত এরদোয়ানের

এরদোয়ান দাবি করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলের হামলায় ১২ লাখ লেবানিজ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও কঠোর ভাষা ব্যবহার করে বলেন, তুরস্ক প্রয়োজন হলে সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।

৮ ঘণ্টা আগে

ট্রাম্পের ‘ডেডলাইন’ শেষে ইরানের ৫ সম্ভাব্য বিপজ্জনক পদক্ষেপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়া বা নতুন চুক্তিতে আসার জন্য মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকিও দিয়েছেন তিনি। তবে তেহরান এখন পর্যন্ত কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি।

৮ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ ও অভিবাসন নীতির বিরোধিতা: পোপ লিওকে কড়া আক্রমণ ট্রাম্পের

ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে সমালোচনা করায় খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিওকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপকে ‘অপরাধীদের প্রতি দুর্বল’ অভিহিত করে ট্রাম্প বলেছেন, ‘পররাষ্ট্রনীতি নিয়ে তার জানাবোঝা ভয়াবহ’।

৯ ঘণ্টা আগে

'মানসিক ভারসাম্যহীন' ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি সিআইএর সাবেক পরিচালকের

বারাক ওবামা প্রশাসনে সিআইএ প্রধানের দায়িত্ব পালন করা ব্রেনান এক সাক্ষাৎকারে বলেন, অযোগ্যতা ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি দাবি করেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে।

১০ ঘণ্টা আগে