বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ভার্জিনিয়ার সিনিয়র ফরেন সার্ভিস সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছে হোয়াইট হাউস। এই পদে তিনি বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। যিনি ২০২৪ সালের গ্রীষ্মে তার দায়িত্ব শেষ করেন। ক্রিস্টেনসেন এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা একটি ঘোষণা অনুযায়ী, ভার্জিনিয়ার বাসিন্দা সিনিয়র ফরেন সার্ভিস সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

একই ঘোষণায় আরও কিছু নতুন নিয়োগ ও মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে বর্তমান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘের রাষ্ট্রদূত ও সের্গেই গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। মনোনয়নগুলো অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থাকা ক্রিস্টেনসেনের অফিসিয়াল প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি আগেও বাংলাদেশে কাজ করেছেন। ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনের শুরুতে তিনি স্টেট ডিপার্টমেন্টে পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন। যদিও বর্তমানে এ নামে আর কোনো অফিস নেই।

ক্রিস্টেনসেনের অন্য অভিজ্ঞতার মধ্যে রয়েছে– স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্সের আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (২০১৬-২০১৯) এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক উপ-কমিটির সংখ্যাগরিষ্ঠ কর্মীদের একজন পিয়ারসন ফেলো (২০১৫-২০১৬)।

এছাড়াও তিনি উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী, ব্যুরো অব ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের সাইবার কো-অর্ডিনেটর, ম্যানিলায় মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক ডেপুটি কাউন্সিলর, সান সালভাদরে মার্কিন দূতাবাসে ডেপুটি ইকোনমিক কাউন্সিলর, রিয়াদে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক কর্মকর্তা এবং ভিয়েতনামের হো চি মিন সিটিতে মার্কিন কনস্যুলেট জেনারেলের ভাইস কনসাল হিসেবে কাজ করেছেন।

পিটার হাস ২০২৪ সালের গ্রীষ্মে ঢাকার মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব শেষ করেন। এরপর থেকে ঢাকার মার্কিন দূতাবাস রাষ্ট্রদূত ছাড়াই চলছে।

এরপর থেকে বেশ কয়েকজন চার্জ ডি অ্যাফেয়ার্স এই পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমান চার্জ ডি অ্যাফেয়ার্স লিসা জ্যাকবসন গত জানুয়ারি থেকে এ দায়িত্ব পালন করছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুয়েতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

কুয়েত কর্তৃপক্ষ সাধারণ বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছে। তারা স্পষ্টভাবে স্পষ্ট করেছে যে, দেশজুড়ে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কর্তৃক শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার কারণেই সৃষ্টি হচ্ছে।

৭ ঘণ্টা আগে

চীনের হয়ে ‘গোপন তথ্য’ সংগ্রহ, মার্কিন সাংবাদিকের ২ বছরের কারাদণ্ড

বেইজিংয়ে বসবাস করা পাউকেন বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় সম্পাদক ও ভাষ্যকার হিসেবে কাজ করেছেন। গত জুনে যুক্তরাষ্ট্রে চীনের হয়ে নিবন্ধন না করে এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে তিনি দোষ স্বীকার করেন।

১ দিন আগে

শিশুর পাসপোর্টে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে হতে পারে। এমন একটি প্রস্তাব দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নতুন উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১ দিন আগে

২৮৬ দিন সাগরে, অবশেষে থাইল্যান্ডে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

সাধারণত মার্কিন নৌবাহিনীর একটি মোতায়েনের মেয়াদ ছয় থেকে নয় মাসের মধ্যে হয়ে থাকে। তবে যুদ্ধ বা সংঘাতের সময় এ সময়সীমা বাড়তে পারে। ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতাদের মতে, আধুনিক সময়ে টানা এত দীর্ঘ সময় সাগরে অবস্থান করে রেকর্ড গড়েছে আব্রাহাম লিংকন।

১ দিন আগে
Advertisement