ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের অব্যাহত গোলাবর্ষণে ভারতশাসিত কাশ্মিরের রাজৌরিতে অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। হামলায় তার ঘরবাড়িও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, শনিবার (১০ মে) ভোরে পাকিস্তানের হামলায় নিহত হন ওই কর্মকর্তা। শুক্রবার রাত থেকেই কাশ্মিরের রাজৌরি ও রাজধানী শ্রীনগরসহ বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা চালিয়ে আসছে পাকিস্তান।
রাজ কুমার থাপ্পার নিহত হওয়ার খবর জানিয়েছেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি রাজ কুমার থাপার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ওমর আব্দুল্লাহ লিখেছেন, আমরা জম্মু-কাশ্মির প্রশাসনের একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারিয়েছি। গতকালই তিনি জেলা জুড়ে উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এবং আমার সভাপতিত্বে অনলাইন সভায় যোগ দিয়েছিলেন। আজ রাজৌরি শহরকে লক্ষ্য করে পাকিস্তানি গোলাবর্ষণে ওই কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন।
ওমর আব্দুল্লাহ আরও লিখেছেন, এ ভয়াবহ প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করার কোনো ভাষা আমার নেই। তার আত্মা শান্তিতে থাকুক।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইম জানিয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে থাপ্পার বাড়িতে একটি গোলা আঘাত হানে। একাধিক বিস্ফোরণের শব্দ শুনে তিনি তার ঘর থেকে বেরিয়ে আসেন এবং তারপর তার বাড়ির ভেতরে চলে যান। গোলাটি থাপ্পার ঘরে আঘাত করে।
শনিবার সকালে জম্মু ও কাশ্মিরের বেশ কয়েকটি শহরেই বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙেছে মানুষের।

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার মেজর জেনারেল মাজিদ খাদেমি চলমান আগ্রাসী যুদ্ধে আমেরিকান-জায়োনিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে বিপ্লব, রাষ্ট্রব্যবস্থা ও ইসলামি স্বদেশের প্রতি আন্তরিক ও সাহসী অভিভাবকত্বের মাধ্যমে গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ, স্থায়ী ও শিক্ষ
৯ ঘণ্টা আগে
এর আগে রোববার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস— সব একসাথে, ইরানে। এর মতো কিছু আর হবে না!!! ওই অভিশপ্ত প্রণালি খুলে দাও পাগল বেজন্মার দল, নইলে নরকে বাস করতে হবে— দেখে নিও! আল্লাহ মহান।’
১২ ঘণ্টা আগে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনায় উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করে।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। রোববার (৫ এপ্রিল) এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
১৪ ঘণ্টা আগে