চাপে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১৪: ৫৭

আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করেছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আসন্ন নিষেধাজ্ঞা মেনে চলা। রিলায়েন্স তাদের গুজরাটের জামনগর ইউনিটের জন্য রুশ অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

জানা গেছে, আগামী বছর থেকে তৃতীয় কোনো দেশ হয়ে আসা রুশ তেলজাত পণ্য আমদানির ওপর ইইউয়ের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। এছাড়া শুক্রবার থেকে রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রসনেফট ও লুকঅয়েল-এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে; রিলায়েন্সের এই পদক্ষেপ সেই নিষেধাজ্ঞার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

এক বিবৃতিতে রিলায়েন্স বলেছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে পণ্য আমদানির ওপর যে বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে, তার সম্পূর্ণ প্রতিপালন নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই এই পরিবর্তন সম্পন্ন করা হয়েছে।

হোয়াইট হাউস রিলায়েন্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস অফিস বলেছে, আমরা এই পরিবর্তনকে স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনাকে অর্থবহভাবে এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছি।

দিল্লির রুশ তেল কেনার বিষয়টি ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। গত আগস্টে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর মধ্যে রুশ তেল ও অস্ত্র কেনার জন্য 'শাস্তিস্বরূপ' ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্পের অভিযোগ ছিল, এই অর্থের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের তহবিল জোগাড় করছে মস্কো—যদিও ভারত এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশনে হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত ইরানের

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার পর এই প্রথম তারা একই অনুষ্ঠানে থাকবেন।

৪ ঘণ্টা আগে

নেপালে আকস্মিক বন্যা: মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা প্রায় ১০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। তার মতে, এবারের বন্যায় প্রাণহানি ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর্যায়ে পৌঁছাতে পারে।

৭ ঘণ্টা আগে

জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প, আলোচনায় ইরান-ইউক্রেন যুদ্ধ

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনের শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প। এরপর দ্বিপক্ষীয় ও দলীয় বৈঠক মিলিয়ে অন্তত ১১ জন বিশ্বনেতার সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

৮ ঘণ্টা আগে

ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে চাপ দিতে পারেন জিনপিং

চীন নিয়মিতই তাইওয়ান ইস্যুকে তাদের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় হিসেবে তুলে ধরে। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধের দাবিও চীন বারবার জানিয়ে আসছে।

১১ ঘণ্টা আগে
Advertisement