ইসরায়েলের ‘হৃদপিণ্ডে’ আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরাইলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়োন্দা শাখার শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলাকে ইসরায়েলের হৃদপিণ্ডে আঘাত হানা হিসেবে অভিহিত করেছে ইসরায়েলের প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষক ও ধারাভাষ্যকার ওরি গোল্ডবার্গ।

বৃহস্পতিবার (১৯ জুন) সংবাদমাধ্যম আল-জাজিরায় এ মন্তব্য করেন তিনি।

হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায় সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়োন্দা শাখার শিবির এই তিন স্থাপনা ধ্বংস হয়েছে।

সামরিক গোয়েন্দা শাখার ক্যাম্প পাশে সোরোকা নামের একটি হাসপাতাল ছিল। ইরানের বোমার আঘাত লেগেছে সেই হাসপাতালেও। এতে কয়েকজন আহতও হয়েছেন।

সামরিক গোয়েন্দা শাখার ক্যাম্প পাশে সোরোকা নামের একটি হাসপাতাল ছিল। ইরানের বোমার আঘাত লেগেছে সেই হাসপাতালেও। এতে কয়েকজন আহতও হয়েছেন।

ওরি গোল্ডবার্গ বলেন, ‘হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ইসরায়েলের সাধারণ বাসিন্দাদের হতবাক করে দিয়েছে। কারণ এতদিন পর্যন্ত তাদের ধারণা ছিল যে সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আজ তারা বুঝতে পেরেছে যে এই ধারণা পুরোপুরি সঠিক ছিল না।’

‘অবশ্য এক্ষেত্রে দায় ইসরায়েলেরও আছে। কারণ ইসরায়েলের বেসামরিক এবং সামরিক স্থাপনাগুলো খুবই কাছাকাছি। ফলে সামরিক স্থাপনাকে টার্গেট করা হলে বেসামরিক স্থাপনায় আঘাত আসার সমূহ আশঙ্কা থাকে।’

এদিকে, ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন এক হাজার ৩২০ জনের বেশি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লাতিন আমেরিকায় ‘মাদক চক্রের বিরুদ্ধে’ স্থল অভিযান চালাবে যুক্তরাষ্ট্র: হেগসেথ

হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।

১৫ ঘণ্টা আগে

‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে’র ডাক দিলেন সোনম ওয়াংচুক

ওয়াংচুক বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক ও চরিত্রবান’ নারী-পুরুষকে সামনে আনতে হবে, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত একজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন তিনি।

১৬ ঘণ্টা আগে

ট্রুথ সোশ্যাল পোস্ট আগাম দেখার পেইড সেবা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।

১ দিন আগে

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১ দিন আগে