মার্কিন চাপের মুখে বন্দি মুক্তি শুরু করেছে ভেনেজুয়েলা

ডেস্ক, রাজনীতি ডটকম
ভেনেজুয়েলার কারাকাসের একটি কারাগারের বাইরে রাজনৈতিক বন্দিদের স্বজনদের ভিড়। ছবি: সংগৃহীত

‘বিপুলসংখ্যক’ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলা। এর মধ্যে রয়েছে বিদেশি নাগরিকরাও। এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়ার পর দেশটির নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের চাপ কমানোর একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিপুলসংখ্যক রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হলো দেশটিতে। এ ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও লাভ করেছে।

এ প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, এ ঘটনায় তিনি সন্তুষ্ট। যতক্ষণ পর্যন্ত রদ্রিগেজ ওয়াশিংটনকে তেলের ওপর প্রবেশাধিকার দেবেন, ততক্ষণ পর্যন্ত তাকে দেশটি শাসন করার সুযোগ দেওয়া হবে।

হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘এটি একটি উদাহরণ যে কীভাবে প্রেসিডেন্ট মার্কিন ও ভেনেজুয়েলার জনগণের অধিকার আদায়ের জন্য তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করছেন।’

রদ্রিগেজের ভাই ও সংসদের স্পিকার জর্জ রদ্রিগেজ বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার উদ্দেশ্যে বিদেশি নাগরিকসহ ভেনেজুয়েলার ‘বিপুলসংখ্যক’ নাগরিককে অবিলম্বে মুক্তি দেওয়া হচ্ছে। তবে কোন কোন বন্দিকে মুক্তি দেওয়া হবে, কতজন বন্দিকে বা কোথা থেকে মুক্তি দেওয়া হবে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো এ ঘোষণাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক অডিও বার্তায় বলেন, ‘অবিচার চিরকাল স্থায়ী হবে না এবং সত্য যদিও আহত হয়, তবুও শেষ পর্যন্ত তার পথ খুঁজে পায়।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প, আলোচনায় ইরান-ইউক্রেন যুদ্ধ

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনের শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প। এরপর দ্বিপক্ষীয় ও দলীয় বৈঠক মিলিয়ে অন্তত ১১ জন বিশ্বনেতার সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

৬ ঘণ্টা আগে

ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে চাপ দিতে পারেন জিনপিং

চীন নিয়মিতই তাইওয়ান ইস্যুকে তাদের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় হিসেবে তুলে ধরে। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধের দাবিও চীন বারবার জানিয়ে আসছে।

৯ ঘণ্টা আগে

সৌদি আরবকে ‘প্রতিরক্ষামূলক’ সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের কর্মকর্তারা বলছেন, সৌদি সরকার যেন আগামীতে ওই ধরনের হামলা প্রতিহত করতে পারে, সেজন্য তারা সৌদি বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোকে আকাশপথে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহায়তা করবেন।

৯ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র যে দুটি ঘাঁটি নতুন করে চালুর পরিকল্পনা করছে তা হলো— নারসারসুয়াক এবং মেস্টারসভিগ। ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্র নারসারসুয়াকের ‘ব্লুই ওয়েস্ট ওয়ান’ নামক ঘাঁটিটি বন্ধ করে দেওয়ার পর এলাকাটির জনসংখ্যা কমে মাত্র কয়েক ডজনে নেমে আসে। অন্যদিকে মেস্টারসভিগ ঘাঁটিটি বর্তমানে ডেনিশ বিশেষ বাহিনীর ‘স

১০ ঘণ্টা আগে
Advertisement