পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বৃহস্পতিবার থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ডেস্ক, রাজনীতি ডটকম
পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন কার্ডিনালরা। ছবি: এএফপি

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই শোক পালন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বুধবার (২৩ এপ্রিল) রাতে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শনিবার (২৬ এপ্রিল) পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি পোপ ফ্রান্সিসের বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এদিকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আর্থনা সামিটে যোগ দিতে বর্তমানে তিনি কাতারে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, কাতার সফরের কর্মসূচি শেষ করে সেখান থেকেই সরাসরি ভ্যাটিকানে যাবেন অধ্যাপক ইউনূস।

Tribute-To-Pope-Francis-23-04-2025

পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড়। ছবি: রয়টার্স

এর আগে পোপ ফ্রান্সিস সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানেই এখনো তার মরদেহ রাখা আছে। তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে।

ভ্যাটিকান জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় নেওয়া হয়েছে। সমাহিত করার আগ পর্যন্ত জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানেই রাখা হবে পোপ ফ্রান্সিসের মরদেহ।

সাধারণত পোপের মৃত্যুর চার থেকে ছয় দিনের মধ্যে অন্ত্যেষ্টিক্রিয়া করতে হয়। এসব আয়োজন হয়ে থাকে সেন্ট পিটার্স স্কয়ারে। ঐতিহ্যগতভাবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় নানা আনুষ্ঠানিকতা থাকলেও পোপ ফ্রান্সিস গত বছরই নির্দেশনা দিয়ে রেখেছিলেন, তার অন্ত্যেষ্টিক্রিয়া যেন সাধারণভাবে আয়োজন করা হয়।

সাধারণত পোপদের সমাহিত করা হয় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। কিন্তু পোপ ফ্রান্সিসের নির্দেশনা অনুযায়ী তাকে রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত করা হবে। প্রায় এক শতাব্দীর মধ্যে এই প্রথম কোনো পোপকে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বাইরে সমাহিত করা হবে।

পোপদের সাইপ্রেস, সিসা এবং ওক গাছের কাঠ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কফিনে সমাহিত করা হয়ে থাকে। তবে পোপ ফ্রান্সিস অনুরোধ করে গেছে, তাকে যেন সাধারণ কাঠের কফিনে সমাহিত করা হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১ দিন আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১ দিন আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

১ দিন আগে