গাজায় জাতিগত নিধন: আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের পক্ষ নেবে না জার্মানি

ডেস্ক, রাজনীতি ডটকম
জার্মানি ও ইসরায়েলের পতাকা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে বলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) অভিযোগ করেছিল দক্ষিণ আফ্রিকা। এ মামলায় শুরুতে ইসরায়েলের পক্ষ নেওয়ার কথা বললেও সে অবস্থান থেকে সরে এসেছে জার্মানি। দেশট জানিয়েছে, তারা এ মামলায় ইসরায়েলকে সমর্থন দেবে না।

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগ দীর্ঘদিনের। সেখানে জাতিগতভাবে নিধন করে ফিলিস্তিনিদের নির্মূল করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সে অভিযোগ নিয়েই দক্ষিণ আফ্রিকা দ্বারস্থ হয় আন্তর্জাতিক বিচার আদালতের।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা আইসিজেতে এ মামলা দায়ের করেছিল। ওই সময় জার্মানি প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ইসরায়েলকে সমর্থন করবে। এখন সেই অবস্থান থেকে পিছু হটল তারা।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ সপ্তাহেই জানিয়েছেন, দ্য হেগের এই মামলায় বার্লিন এর ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করবে না। অথচ ২০২৪ সালের জানুয়ারিতেও জার্মানি সরাসরি ঘোষণা করেছিল, তারা ইসরায়েলকে সমর্থন দেবে। শুধু তাই নয়, ইসরায়েলের বিরুদ্ধে আনা দক্ষিণ আফ্রিকার অভিযোগগুলোলে ‘ভিত্তিহীন’ বলেও প্রত্যাখ্যান করেছিল দেশটি।

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যাসহ নানা অভিযোগ নিয়ে পশ্চিমা অনেক দেশই সবসময় অবস্থান স্পষ্ট করেনি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গাজায় গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ তুলে আসছে বহুদিন ধরে। সেখানে হামলার মাধ্যমে ইসরায়েল জেনোসাইড কনভেনশন বা গণহত্যাবিষয়ক সনদ লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে তারা।

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাই আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে এ বিষয়ে অভিযুক্ত করে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সম্ভবত এ আদালতে নিজেদের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে বাঁচতেই জার্মানি এবার ইসরায়েলের পক্ষ নেওয়া থেকে বিরত থাকছে।

সম্প্রতি নিকারাগুয়া এ মামলাটি দায়ের করেছে। মামলায় ইসরায়েলকে রাজনৈতিক, সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে জার্মানি নিজেই আন্তর্জাতিক আইন ও জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করছে বলে অভিযোগ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ মামলার চাপে হলেও জার্মানিকে ইসরায়েলের পক্ষ ছাড়তে হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ‘মানবজাতির জন্য কলঙ্ক’, যুদ্ধবিরতির আহ্বান পোপ লিওর

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং যুদ্ধ থেকে উৎসরিত মৃত্যু ও যন্ত্রণাকে পুরো ‘মানবজাতির জন্য একটি কলঙ্ক’ বলে অভিহিত করেছেন পোপ চতুর্দশ লিও। রোববার (২২ মার্চ) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা সভায় এ কথা বলেন তিনি।

১৫ ঘণ্টা আগে

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের তিন শহরে ব্যাপক ক্ষতি, আহত ২০০

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আরাদ, দিমোনা ও তেল আবিব শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে অন্তত ২০০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া লেবানন সীমান্তে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি নিহত হয়েছেন।

১৫ ঘণ্টা আগে

ইসরায়েলে এ পর্যন্ত ৪০০-এর বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

ইসরায়েলে এ পর্যন্ত ৪০০-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস বা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তা নাদাভ শোশানি।

১৭ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে খুলে না দিলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প নতুন এ আলটিমেটাম দিয়েছেন। গ্রিনিচ মিন টাইম অনুযায়ী শনিবার (২১ মার্চ) রাত ১১টা ৪৪ মিনিটে পোস্টটি করেন ট্রাম্প। ফলে তার আলটিমেটাম অনুযায়ী ইরান হরমুজ প্রণালি খুলে দিতে গ্রিনিচ মিন টাইমে সোমবার (২৩ মার্চ) রাত ১১টা ৪৪ মিনিট পর্যন্ত সময় পাবে।

২১ ঘণ্টা আগে