ডেস্ক, রাজনীতি ডটকম

পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামছে বিজেপি। স্থানীয় সময় শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে মাঠে নামবেন বিজেপির নেতা-কর্মীরা।
এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করবে বিজেপি। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, সবাই পাশে থাকুন, বাংলাকে স্তব্ধ করে দিন..।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও প্রতিবাদে পথে নামছেন। এই ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়ে দুপুর ৩টায় মৌলালি থেকে মিছিল করবেন মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নেতা-কর্মীরা। বিরোধীদের সমালোচনার মুখে পাল্টা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল।
এদিকে ‘রাম-বাম’ চক্রান্তের অভিযোগ তুলে শনিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সব ওয়ার্ড ও ব্লকে মিটিং, মিছিল কর্মসূচি নিয়েছে শাসক দল। রোববারও সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত প্রতি ব্লকে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল নেত্রীর পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গসহ পুরো ভারত উত্তাল হয়ে উঠেছে। গত বুধবার রাতভর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে রাতভর এমন বিক্ষোভের ঘটনা এর আগে কেউ দেখেনি।
মৌমিতা দেবনাথকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর খুন করা হয়। এই ঘটনায় কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বুধবার রাতে রাজ্যের সব রাজপথের দখল নেন নারীরা। সে সময় তাদের হাতে ছিল মোমবাতি, মশাল এবং প্ল্যাকার্ড। হাজার হাজার নারীর সঙ্গে পা মেলাতে দেখা গেছে পুরুষদেরও।

ভাষণে ইরানের বিরুদ্ধে আগের মতোই হুমকি ছিল, যার মধ্যে দেশটিকে ‘বোমা মেরে পাথর যুগে ফেরত পাঠানো’র অঙ্গীকারের পুনরাবৃত্তিও ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টগুলো থেকে যদি কেউ অংশবিশেষ কপি-পেস্ট করতেন, তাহলেও জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণ থেকে খুব বেশি আলাদা লাগত না
১২ ঘণ্টা আগে
ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।
১৪ ঘণ্টা আগে
বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ এবং এতে থাকা প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। জাহাজগুলোর মধ্যে ৩২০টিরও বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে।
১৬ ঘণ্টা আগে
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্র
১৮ ঘণ্টা আগে