লেবাননে ইসরাইলের বিমান হামলায় নিহত ২৪

ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এসময়ে আহত হয়েছেন আরও অনেকেই। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু।

সোমবার লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মেরুয়ানিয়াহ শহরে ইসরাইলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। এতে আরও অনেকে আহত হয়েছেন। খারায়েব শহরে ইসরাইলের আরেকটি বিমান হামলায় চারজন নিহত এবং আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের এই মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাবলিয়াহ শহরে ইসরাইলি বিমান হামলায় দুই শিশুসহ আরও ছয়জন নিহত হয়েছেন এবং দক্ষিণ লেবাননের কাফর হাত্তাতে ইসরাইলি বিমান হামলায় আরও একজন নিহত হয়েছেন।

দেশটির পূর্বাঞ্চলের বালবেক শহরে ইসরাইলি বিমান হামলায় এক শিশুসহ আরও ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে পৃথকভাবে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মূলত আন্তর্জাতিক ক্ষোভ এবং যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরাইল গাজা এবং লেবাননে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরাইলি আগ্রাসনে ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। অন্যদিকে গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এক দিনের ব্যবধানে পাকিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

৬ ঘণ্টা আগে

ইরানে মার্কিন হামলা, মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা আঘাত

আল জাজিরা জানিয়েছে, সেন্টকমের এ ঘোষণার পরপরই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলা হয়েছে। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

৭ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০

ভূ-কম্পনের ৪০ ঘণ্টা পেরিয়ে পেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে দিন-রাত এক করে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। ভেনেজুয়েলা ছাড়াও, উদ্ধারকাজে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরা।

৮ ঘণ্টা আগে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে শুক্রবার মধ্যরাতে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে জাহাজে ইরানের হামলাকে 'অযৌক্তিক আগ্রাসন' বলে উল্লেখ করেছে তারা। নতুন করে এ হামলার ঘটনায় সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তী

১৩ ঘণ্টা আগে