ব্রুকলিন ডিটেনশন সেন্টারে কেমন আছেন মাদুরো?

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদনের অনুযায়ী, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (MDC) নিয়ে যাওয়া হয়েছে। এই কারাগারটি আগে ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং র‌্যাপার পি ডিডির মতো হাই-প্রোফাইল বন্দিদের রাখার জন্য আলোচনায় এসেছে।

গত শনিবার সন্ধ্যায় মাদুরোকে বহনকারী মার্কিন সামরিক বিমানটি অরেঞ্জ কাউন্টির নিউ ইয়র্ক স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হাডসন ভ্যালির বিমানবন্দরটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ মাইল উত্তরে অবস্থিত।

এরপর মাদুরো এবং তার স্ত্রীকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্ক সিটিতে একটি সামরিক ঘাঁটিতে রাখা হয়। পরে সেখান থেকে নিউইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সবশেষে তাকে ব্রুকলিনের ফেডারেল ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।

সিবিএস নিউজের খবরে বলা হয়, ভেনেজুয়েলার নেতাকে আগামী সপ্তাহে বিচারের মুখোমুখি করা হবে বলে আশা করা হচ্ছে। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যদিও মাদুরো আগেই এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং এসব কর্মকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেননি।

এ বিষয়ে গভর্নর ক্যাথি হোচুল জানান, নিউ ইয়র্ক স্টেট পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী অংশীদাররা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এই মুহূর্তে এ নিয়ে কোন হুমকি বা অনিশ্চয়তা নেই।

আদালত সূত্র জানিয়েছে, মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। তবে তাদের আদালতে তোলার সুনির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, মাদক ও অস্ত্র মামলার বিচারের আগ পর্যন্ত মাদুরোকে ব্রুকলিন ডিটেনশন সেন্টারে রাখা হবে। তবে তার স্ত্রীর অবস্থান এবং তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হিসেবে পরিচিত এই ডিটেনশন সেন্টার হাই-প্রোফাইল বন্দিদের জন্য বিখ্যাত।

কারাগারটির বন্দিদের জীবনযাত্রা অত্যন্ত কঠিন বলে বিবেচিত। এখানে নোংরা পরিবেশ, সহিংসতা, এবং কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ বহুবার উঠেছে। এমনকি এক বন্দিকে কয়েকবার ছুরিকাঘাতের পর চিকিৎসা না দিয়ে ২৫ দিন নির্জন সেলে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ব্রুকলিন ডিটেনশন সেন্টারে মাদুরোকে রাখা হওয়া আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক ও বিচারিক প্রক্রিয়া নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রশ্ন উঠতে পারে। একই সঙ্গে, মাদুরোর নিরাপত্তা এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ বিচার নিশ্চিত করার ওপর এখন নজর রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিমান বিধ্বংসী ‘অত্যাধুনিক অস্ত্র’ দিচ্ছে চীন

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতার ভূমিকায় থাকার কথা বলেছিল বেইজিং। সেই অবস্থান ধরে রেখেই যদি গোপনে অস্ত্র সরবরাহ করা হয়, তবে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

৪ ঘণ্টা আগে

আলোচনা ব্যর্থ হলে ইরানে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র এখন সামরিক শক্তি পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগের চেয়ে আরও উন্নত অস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে এসব সক্ষমতা ব্যবহার করা হবে বলেও সতর্ক করেন তিনি।

৪ ঘণ্টা আগে

ইসরায়েলি হামলায় লেবাননের নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত

এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই লেবানন সরকার সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য। একদিকে ইরান একে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও, ইসরায়েল লেবাননকে এই চুক্তির বাইরে রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

৫ ঘণ্টা আগে

স্পিকার গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও এই আলোচনায় অংশ নিতে পাকিস্তান অভিমুখে রয়েছেন। দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এই বৈঠকটি বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

৬ ঘণ্টা আগে