ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার জেরে পাকিস্তানে রেকর্ড পরিমাণে বাড়ানো হয়েছে ডিজেল ও পেট্রোলের দাম। চলতি মাসেই দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ডিজেলের ওপর প্রায় ৫৫ শতাংশ এবং পেট্রোলের ওপর ৪৩ শতাংশ মূল্যবৃদ্ধি করেছে শেহবাজ শরীফ সরকার।
দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিকের ঘোষণা অনুযায়ী, নতুন এই দাম নির্ধারণের পর পাকিস্তানে প্রতি লিটার ডিজেল ৫২০ রুপি এবং পেট্রোল ৪৫৮ রুপিতে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার।
অন্যদিকে, ক্রমবর্ধমান মূল্যের চাপে গত তিন সপ্তাহে সরকারকে প্রায় ১২৯ বিলিয়ন রুপি ভর্তুকি দিতে হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী।
এই সংকটের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে সফলভাবে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে অচলাবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ এ জলপথটি দিয়ে জাহাজ চলাচল বৃদ্ধির তথ্য দিয়েছে সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী কোম্পানি উইন্ডওয়ার্ড। তাদের তথ্য অনুযায়ী, টানা তৃতীয় দিনের মতো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বেড়েছে।
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাত অবসানে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ একটি চাঞ্চল্যকর শান্তি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের উচিত এখনই ‘বিজয় ঘোষণা’ করে এমন একটি চুক্তিতে আসা, যা বর্তমান যুদ্ধ থামানোর পাশাপাশি ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা দূর করবে।
৮ ঘণ্টা আগে
এই চক্রটি হিমালয়ের দুর্গম সব শৃঙ্গে আরোহণ করতে যাওয়া পর্যটকদের খাবারে সুকৌশলে বিষ মেশাত। এরপর পর্যটকরা অসুস্থ হয়ে গেলে তাদের উদ্ধার করার জন্য হেলিকপ্টারের মাধ্যমে অভিযান চালানোর নাম করে হাতিয়ে নেওয়া হতো বিমার টাকা। এ চক্রের হাতে এরই মধ্যে প্রায় ২৫০ কোটি টাকা (২ কোটি মার্কি ডলার) জালিয়াতি হয়েছে বলে জ
১২ ঘণ্টা আগে
মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) পেন্টাগনের শীর্ষ পর্যায়ে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন।
১৩ ঘণ্টা আগে