ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে এরই মধ্যে সম্মত হয়ে যুদ্ধবিরতি শুরু করেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এবার সেই যুদ্ধবিরতির চুক্তিতে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ চুক্তির মধ্যস্থতাকারী তিন দেশের রাষ্ট্রপ্রধান।
আল জাজিরা ও বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (১৩ অক্টোবর) মিশরে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে এই চার বিশ্বনেতা গাজার যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন। এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি পাকাপোক্ত হলো।
এর আগে গত শুক্রবার (১০ অক্টোবর) ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। এর তিন দিনের মাথায় প্রকাশ্য অনুষ্ঠানে সেই যুদ্ধবিরতির চুক্তিতে সই করলেন চার দেশের রাষ্ট্রপ্রধান।
সোমবার মিশরের পর্যটন শহর শারম আল শেখে লোহিত সাগরের রিসোর্টে ‘শান্তি সম্মেলনে’ উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে যুদ্ধবিরতির নথিতে সই করেন ট্রাম্প। এরপর একে একে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সই করেন নথিতে।
চার রাষ্ট্রপ্রধানের সই করা এ নথি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে যুদ্ধবিরতির নথিতে সইয়ের পর ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর থাকবে।’ ট্রাম্প পরে জানান, শান্তি সম্মেলনে ভাষণ দেবেন এবং পার্শ্ব বৈঠকে নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
এদিকে হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের গ্রহণ করে নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে, জিম্মিরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।
রয়টার্সের খবরে বা হয়েছে, মুক্তি পাওয়া জিম্মিরা শারীরিকভাবে মোটামুটি ভালো অবস্থায় রয়েছেন। তারা হাঁটতে পারছেন। আপাতত চিকিৎসা সহায়তার প্রয়োজন পড়ছে না।
চুক্তি অনুযায়ী ইসরায়েলের কারাগারগুলো থেকেও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া বন্দির সংখ্যা প্রায় দুই হাজার।
ইসরায়েল বলছে, বন্দিদের মধ্যে ২৫০ জন হত্যা ও আক্রমণসহ বিভিন্ন অপরাধে ইসরায়েলি আদালতে এক বা একাধিক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। পাশাপাশি দুই বছর ধরে গাজায় যুদ্ধ চলাকালে আটক এক হাজার ৭১৮ জন ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হয়েছে।
আল জাজিরার আরেক খবরে বলা হয়েছে, ইসরায়েলের অধিগ্রহণ করা পশ্চিম তীরের ওফার কারাগার থেকে বাসে করে ফিলিস্তিনি বন্দিদের রামাল্লা নিয়ে যাওয়া হয়। সেখানে তারা বাস থেকে নামতে শুরু করলে হাজার হাজার ফিলিস্তিনি আনন্দে ফেটে পড়েন।

সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জানান, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ পরিচালিত হওয়ার প্রমাণ তালেবান প্রশাসনের কাছে উপস্থাপন করেছে পাকিস্তান।
১৫ ঘণ্টা আগে
ট্রাম্পের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিয়েলসেন। তিনি বলেছেন, ‘লাগবে না, ধন্যবাদ— গ্রিনল্যান্ডে নাগরিকদের জন্য ইতোমধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে।’
১ দিন আগে
গত দুই বছর ধরে কিশতওয়ার এলাকায় সক্রিয় থাকা সাইফুল্লাহ অন্তত ২০ বার অভিযানের মুখে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল পাঁচ লাখ টাকা। এবার নিরাপত্তা বাহিনীর ২১ বারের চেষ্টায় তিনি এনকাউন্টারে নিহত হলেন।
২ দিন আগে
পাম বিচে অবস্থিত বাসভবনটি মূলত ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই শ্বেতাঙ্গ ব্যক্তি সেখানকার ফটকের আশপাশে সন্দেহজনভাবে ঘোরাফেরা করছিলেন। তাকে থামিয়ে তল্লাশি করা হলে তার হাতে একটি শটগান ও জ্বালানির ক্যান পাওয়া যায়।
২ দিন আগে