‘মেঘ বিস্ফোরণে’ ভারতে নিহত ৪৬

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ায় চশোটি গ্রামে মেঘ বিস্ফোরণে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় দুই সিআইএসএফ সদস্যসহ কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় ১৬৭ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন সকালে এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার পরপরই সেনাবাহিনী ও এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স)-এর দল উদ্ধারকাজে যোগ দেয়। মাচাইল মাতা যাত্রার শুরুর স্থান চশোটি গ্রাম থেকে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। উদ্ধারকারীরা দুর্গতদের জন্য জরুরি ত্রাণ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তিনি লেফটেন্যান্ট গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং এনডিআরএফ দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পুলিশ, সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা সংস্থাকে উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।

ক্লাউড ব্রাস্ট বা মেঘভাঙা বৃষ্টি হলো এক ধরনের আকস্মিক ও অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত। এটি মূলত খুব অল্প সময়ে, নির্দিষ্ট ও ছোট একটি ভৌগোলিক এলাকায় ঘটে। আবহাওয়াবিদদের মতে, সাধারণত এক ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে ‘ক্লাউড ব্রাস্ট’ বলা হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপে ফের তীব্র তাপপ্রবাহ, পুড়ছে সাড়ে ১৩ কোটি মানুষ

খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।

১৩ ঘণ্টা আগে

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পালটাপালটি দাবি ইরান-যুক্তরাষ্ট্রের

এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

১৬ ঘণ্টা আগে

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আরও বাড়ি ইসরায়েলি সেনাদের দখলে

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও

১৬ ঘণ্টা আগে

নির্বাচনের আগে তরুণ ভোটারদের নিয়ে চাপে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১৮ থেকে ৩৪ বছর বয়সী ভোটারদের মধ্যে সরকারের প্রতি অনাগ্রহ তৈরি হয়েছে। ২০২৭ সালের জাতীয় নির্বাচনে এই ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। আগামী নির্বাচন মেলোনির ডানপন্থি জোট ও মধ্য-বামপন্থি বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে এগোচ্ছে।

২১ ঘণ্টা আগে