ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ৮৬

ডেস্ক, রাজনীতি ডটকম
ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলার পর ঘটনাস্থল থেকে ওঠা আগুনের লেলিহান শিখা। ছবি: রয়টার্স

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হামলায় ছয়জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতি বাহিনীর নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা এই পাল্টা হামলা চালিয়েছে।

গত এক বছরেরও বেশি সময় ধরে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের প্রেসিডেন্টের বাসভবনসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হুতি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা ইসরায়েলে হামলা অব্যাহত রাখবে।

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হামলায় ছয়জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরায়েলে ইয়েমেনের হুতি বাহিনীর নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে রোববার এ হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী, জানিয়েছে রয়টার্স।

গাজা যুদ্ধকে কেন্দ্র করে গত এক বছরেরও বেশি সময় ধরে ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের প্রেসিডেন্টের বাসভবন যে সমারিক কমপ্লেক্সের মধ্যে অবস্থিত সেখানে, দুটি বিদ্যুৎ কেন্দ্রে ও একটি জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, “ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিকদের বিরুদ্ধে হুতি সন্ত্রাসী শাসনের বারবার আক্রমণের জবাবে এই হামলাগুলো চালানো হয়েছে। সম্প্রতি হুতিরা ইসরায়েলের ভূখণ্ডের দিকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ইউএভি ছুড়েছে।”

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক মাধ্যম এক্স এ জানিয়েছেন, এই হামলায় ছয়জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন।

শুক্রবার হুতিরা জানিয়েছিল, সর্বশেষ হামলায় তারা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। গাজার ফিলিস্তিনিদের সমর্থনে এ হামলা চালানো হয়।

রোববার ইসরায়েলি বিমান বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ক্ষেপণাস্ত্রটিতে সম্ভবত অনেকগুলো যুদ্ধাস্ত্র ছিল ‘যেগুলো আঘাত হানার সময় বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে তৈরি কর ‘।

তিনি বলেন, “এই প্রথমবারের মতো ইয়েমেন থেকে এ ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হল।”

ঊর্ধ্বতন হুতি কর্মকর্তা আব্দুল কাদের মুরতাদা রোববার বলেছেন, গাজার ফিলিস্তিনিদের সমর্থনে হুতিরা ইসরায়েলে হামলা চালিয়ে যাবে।

এক্সে তিনি বলেন, “(ইসরায়েল) অবশ্যই জানে যে আমরা আমাদের গাজার ভাইদের ছেড়ে যাবো না, এর জন্য যত ত্যাগই করা লাগুক।”

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই ইরান সমর্থিত হুতিরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরায়েলি ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা শুরু করে। পাশাপাশি তারা প্রায়ই ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ও ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা চালায়। তবে ইসরায়েল এগুলোর অধিকাংশকেই বাধা দিয়ে ধ্বংস করে আর জবাবে ইয়েমেনে পাল্টা হামলা চালায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু শিক্ষার্থী নিহত

পাঞ্জাব রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ছাদ ধসের সময় মোট ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল সেই কোচিং সেন্টারটিতে। ধসের জেরে সবাই কমবেশি আহত হয়েছে। তাদের মধ্যে অপেক্ষাকৃত বেশি আহত ২০ জন শিশুকে উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে

১২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক নয়, সাফ জানাল ইরান

১৩ ঘণ্টা আগে

দক্ষিণ সুদানে ত্রাণবাহী বহরে অতর্কিত হামলা, ৫ সহায়তাকর্মী নিহত

মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে ২৯ জন ত্রাণকর্মী নিহত হওয়ার পর এই অঞ্চলে মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা পরিস্থিতি আরও চরম সংকটে পড়ল।

১৩ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।

১৪ ঘণ্টা আগে