ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস আর বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। তার মোট সম্পদ পুনঃগণনার পর সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গণনায় দেখা গেছে— বিল গেটসের মোট সম্পদ ১৭ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১২ হাজার ৪০০ কোটি ডলারে নেমেছে। অর্থাৎ তার মোট সম্পদ কমেছে ৫ হাজার ১০০ কোটি ডলার।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, বর্তমানে বৈশ্বিক ধনী ব্যক্তিদের তালিকায় ১২তম স্থানে আছেন বিল গেটস।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স বিশ্বের ১২ জন ধনীর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় যারা আছেন তারা হলেন—
১. ইলন মাস্ক (মোট সম্পদের পরিমাণ ৩৬ হাজার ১০০ কোটি ডলার)
২. মার্ক জাকারবার্গ (মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ৪০০ কোটি ডলার)
৩. ল্যারি এলিসন (মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ৩০০ কোটি ডলার)
৪. জেফ বেজোস (মোট সম্পদের পরিমাণ ২৪ হাজার ৪০০ কোটি ডলার)
৫. স্টিভ বালমার (মোট সম্পদের পরিমাণ ১৭ হাজার ২০০ কোটি ডলার)
৬. ল্যারি পেইজ (মোট সম্পদের পরিমাণ ১৬ হাজার ৩০০ কোটি ডলার)
৭. বেরনার্ড আর্নল্ট (মোট সম্পদের পরিমাণ ১৬ হাজার ১০০ কোটি ডলার)
৮. সের্গেই ব্রেইন (মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৪০০ কোটি ডলার)
৯. ওয়ারেন বাফেট (মোট সম্পদের পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি ডলার)
১০. জেনসেন হুয়াং (মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৯০০ কোটি ডলার)
১১. মাইকেল ডেল (মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৮০০ কোটি ডলার)
১২. বিল গেটস (মোট সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার)
এই তালিকায় ৫ম স্থানে থাকা স্টিভ বালমার মাইক্রোসফট করপোরেশনে বিল গেটসের অধ্বঃস্তন হিসেবে যোগ দিয়েছিলেন। পরে বিল গেটস মাইক্রোসফট থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির সিইও হন।
অর্থাৎ মোট সম্পদের হিসাবে একসময় যাদের সামনে ছিলেন বিল গেটস, তাদের থেকে তো বটেই— এমনকি নিজের সাবেক অধঃস্তনের থেকেও পিছিয়ে গেছেন মাইক্রোসফট কোম্পানির এই সহপ্রতিষ্ঠাতা।
এই সম্পদ কমার প্রধান এবং একমাত্র কারণ বিল গেটসের উদারতা এবং দানশীলতা। গত কয়েক বছর ধরে স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা খাতে গেটস-মেলিন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে কোটি কোটি ডলার দান করেছেন বিল গেটস। করোনা টিকা গবেষণা খাতেও বিশাল অঙ্কের অর্থ দান করেন তিনি।
ব্লুমবার্গের তালিকায় ৫ম স্থানে থাকা স্টিভ বালমার তার সাবেক ঊর্ধ্বতনের সম্পদ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এসব তথ্য জানিয়েছেন ।
তাছাড়া ২০০০ সালে গেটসের বিদায়ের পর কর্মীদের মধ্যে কোম্পানির প্রফিট শেয়ারিং নীতিতেও পরিবর্তন আনে মাইক্রোসফট। ফলে এক যুগ আগে কোম্পানি থেকে বিদায় নিলেও মাইক্রোসফটের চার শতংশ শেয়ারের মালিকানা ধরে রেখেছেন স্টিভ বালমার। এই সুযোগ বিল গেটস পাননি।
বিল গেটসের বিদায়ের পর মাইক্রোসফটের শীর্ষ নির্বাহী হন বালমার এবং ২০১৪ সালে তিনি এই পদ থেকে অবসর নেন।
সূত্র: ব্লুমবার্গ

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের উদ্ধারে এখনো তল্লাশি চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১০ জন নিহত এবং দুই শিশুসহ ৫৬ জন আহত হয়েছেন। হামলায় বেশকিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি নয়তলা ভবনের অংশ ধসে পড়েছে এবং শহরের একটি কেন্দ্রীয় সড়কের হোটেলে আগুন লেগেছে।
১১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ এবং এর অবসান কীভাবে হবে— তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ফলে আসন্ন জাতীয় নির্বাচনের আগে একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ জনমতের টানাপোড়েনে এক কঠিন রাজনৈতিক উভয় সংকটে পড়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানের জন্য ভূমিকম্প কোনো নতুন বা বিরল দুর্যোগ নয়। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই উচ্চমাত্রার কম্পন অনুভূত হয়। এর মাত্র কয়েকদিন আগে, গত ২৭ জুনেও দেশটিতে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যা সৌভাগ্যবশত কোনো ক্ষয়ক্ষতি ছড়াতে পারেনি।
১৫ ঘণ্টা আগে