রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯: ২৭
ছবি: সংগৃহীত

রেকর্ড পরিমাণ দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্সসহ পুরো ইউরোপ। তীব্র গরম থেকে বাঁচতে জলাশয়ে শীতল হওয়ার চেষ্টায় ফ্রান্সে গত কয়েক দিনে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই তরুণ। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লিকরনু এই তথ্য নিশ্চিত করে পরিস্থিতিকে ‘দুঃখজনক অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ফ্রান্সের ইতিহাসে উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে তাপমাত্রা সর্বোচ্চ ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। অসহনীয় এই পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্সের ৫৪টি বিভাগে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে, যা আজ বুধবার আরও বেড়ে ৫৮টিতে দাঁড়াতে পারে।

তীব্র গরমে দিশেহারা মানুষ নদী, খাল ও জলাশয়ে ঝাঁপিয়ে পড়ায় প্রাণহানির ঘটনা বাড়ছে। অনুমোদনহীন বা ঝুঁকিপূর্ণ স্থানে সাঁতার কাটা থেকে সবাইকে বিরত থাকতে সতর্ক করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি। এমনকি কার্পেনত্রাস এলাকায় গাড়ির ভেতর অচেতন হয়ে দুই শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।

বিজ্ঞানীদের মতে, ‘ওমেগা ব্লক’ নামক একটি বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে উষ্ণ বাতাস আটকে পড়ে এই তীব্র দাবদাহের তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা চলমান এই পরিস্থিতির সাথে ২০০৩ সালের ভয়াবহ দাবদাহের তুলনা করছেন, যেবার ইউরোপজুড়ে প্রায় ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা এমন চড়া থাকতে পারে।

ফ্রান্সের পাশাপাশি ইতালি, ব্রিটেন, সুইজারল্যান্ড ও স্পেনেও দাবদাহের তীব্র আঁচ লেগেছে। ইতালির ১৫টি শহরে সর্বোচ্চ সতর্কবার্তা এবং ব্রিটেনে তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাড়ানোর পূর্বাভাসে স্কুল ছুটি দেওয়া হয়েছে। তীব্র গরমের কারণে ইউরোপের পরিবহন ব্যবস্থায় ধস নেমেছে এবং প্যারিসের আইফেল টাওয়ারসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র বন্ধ রাখা হয়েছে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যন্তর-মন্তর ‘সিজন-টু’য়ের হুঁশিয়ারি অভিজিতের

পরে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন-টু আসছে।’

২০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি নেই: ইরান

বুধবার (১২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, ইরানি ওই কর্মকর্তার মন্তব্য সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ওই অঞ্চলে জাহাজ চলাচলে পৃথক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এতে তেলের দামও বেড়েছে।

২১ ঘণ্টা আগে

লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা, ৩ পাকিস্তানিসহ নিহত ৬

লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক নিহত হয়েছেন। পরে উদ্ধারকাজে গিয়ে হুতিবিরোধী দুই ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হন। সব মিলিয়ে এ ঘটনায় ৩ পাকিস্তানিসহ ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

১ দিন আগে

ইরানের পরমাণু স্থাপনায় 'রেকি' করার দাবি সাবেক মোসাদ প্রধানের

সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে

১ দিন আগে