অপারেশন বানিয়ান-উন-মারসুস— পাকিস্তানের বেছে নেওয়া এ নামের অর্থ কী

ডেস্ক, রাজনীতি ডটকম
পাকিস্তানের হামলায় ভারতশাসিত কাশ্মিরের একটি বাড়ি পরিণত হয় ধ্বংসস্তূপে। ছবি: আনাদোলু এজেন্সি

ভারতের ‘অপারেশন সিঁদুরে’র জবাবে সামরিক অভিযান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তানও। দেশটি এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন বানিয়ান-উন-মারসুস’। কী অর্থ এই শব্দগুচ্ছের? কেন এ নামটিই বেছে নিয়েছে পাকিস্তান?

শনিবার (১০ মে) ভোরের দিকে পাকিস্তানের পক্ষ থেকে ‘অপারেশন বানিয়ান-উন-মারসুস’ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে রেডিও পাকিস্তান।

জানা যাচ্ছে, ‘বানিয়ান-উন-মারসুস’ আরবি শব্দগুচ্ছটির আভিধানিক অর্থ ‘দৃঢ় কাঠামো’ বা ‘দৃঢ় ভিত্তি’। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার একে ‘সীসার ধাতু দিয়ে নির্মিত সুরক্ষিত প্রাচীর’ হিসেবে উল্লেখ করেছেন।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বেছে নেওয়া এই সামরিক অভিযানের নাম ‘বানিয়ান-উন-মারসুস’ একটি আরবি শব্দগুচ্ছ, যার আক্ষরিক অর্থ ‘সীসায় নির্মিত একটি কঠিন কাঠামো’। এটি আল-কোরআনের একটি সুরার আয়াত থেকে নেওয়া হয়েছে।

কোরআন শরিফের ৬১ নাম্বার সুরা আস-সাফের ৪ নম্বর ওই আয়াতে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তার পথে যুদ্ধ করে সুচারুভাবে সংগঠিত হয়ে, যেন তারা একটি সীসার বাঁধানো প্রাচীর।’

আল-কোরআনের ওই আয়াতের প্রেক্ষাপটে এই শব্দগুচ্ছটি ইসলামের অনুসারীদের ঐক্য ও শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যারা আল্লাহর উদ্দেশ্যে যুদ্ধ করে থাকেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও তার এক্স হ্যান্ডেলের এক পোস্টে কোরআন শরিফের ওই আয়াতটি উল্লেখ করেন। ‘বানিয়ান-উন-মারসুস’কে সীসানির্মিত প্রাচীর হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তখন ঐক্যবদ্ধভাবে শত্রুর মোকাবিলা করতে হবে। আল্লাহ আমাদের সহায় ও সাহায্যকারী হবেন।

এদিকে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান এই সংঘাতে দুপক্ষই পালটাপালটি হামলার অভিযোগ অব্যাহত রেখেছে। পাকিস্তান বলছে, রাজধানী ইসলামাদের ১০ কিলোমিটার দূরত্বে রাওয়ালপিন্ডির একটি সামরিক ঘাঁটিসহ তিনটি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। অপারেশন ‘বানিয়ান-উন-মারসুসে’র মাধ্যমে তারা ভারতীয় হামলার জবাব দিচ্ছে।

অন্যদিকে ভারত বলছে, তাদের সামরিক ঘাঁটি কেবল নয়, বেসামরিক স্থাপনা ও নাগরিকদের ওপরও হামলা চালাচ্ছে পাকিস্তান। ভারতশাসিত কাশ্মির ছাড়াও পাঞ্জাব ও গুজরাটের বিভিন্ন শহরে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তান কেবল ভারতের সামরিক ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯২ সন্ত্রাসী নিহত

আইএসপিআর জানায়, গোয়াদার ও খারানে সাধারণ মানুষের ওপর চালানো এসব হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা।

২১ ঘণ্টা আগে

ইরানে বিস্ফোরণে নিহত ৫

দেশটির উপসাগরীয় উপকূলবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের-কে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা। অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে আরেকটি বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় তেহরান টাইম

১ দিন আগে

বরাদ্দের মেয়াদ শেষ, মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে নিয়মিত আপডেট বন্ধ

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়। তবে জরুরি নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত তথ্য প্রয়োজনে প্রকাশ করা হবে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

২ দিন আগে

যৌন অপরাধী এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ, ট্রাম্পের নাম এসেছে বহুবার

ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেছেন, "এগুলো আজ প্রকাশের মাধ্যমে দীর্ঘ ও বিস্তারিতভাবে নথি খুঁজে বের করা এবং যুক্তরাষ্ট্রের জনগণের কাছে আইন মেনে চলা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এগুলোর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলো"।

২ দিন আগে