নেপালে ভয়াবহ বন্যা

১০ দিন পর ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার আরও ২ জন

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে চীনের এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। একই দিন নুয়াকোটে ধসে পড়া একটি বাড়ির নিচ থেকে ৬৪ বছর বয়সী এক নেপালি নারীকে উদ্ধার করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) ত্রিশূলি ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের ২২৫ মিটার দীর্ঘ সুড়ঙ্গ থেকে চীনা ওই শ্রমিককে উদ্ধার করা হয়। নেপালের সেনাবাহিনী ও দক্ষিণ কোরিয়ার দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞদের যৌথ অভিযানে তাকে বের করে আনা হয়। পরে সামরিক চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং হেলিকপ্টারে করে তাকে সরিয়ে নেওয়া হয়।

এ নিয়ে প্রকল্পটির সুড়ঙ্গ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হলো। এর আগে শুক্রবার সেখানে আটকে থাকা দুই নেপালি শ্রমিককে উদ্ধার করা হয়েছিল। তবে আরও অনেকে সুড়ঙ্গের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

অন্যদিকে নুয়াকোট শহরে ধসে পড়া একটি বাড়ির নিচ থেকে চান্দিকা শ্রেষ্ঠকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। জরুরি সেবাকর্মীরা তাকে ধূসর কম্বলে মুড়িয়ে বাড়ি থেকে বের করে আনেন। চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে কাঠমান্ডু নেওয়া হচ্ছে।

গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে বরফ, কাদা ও পাথরের ঢল নেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বন্যা ও ধসের পর নেপালে এখনো ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে নদীর তীরবর্তী জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে কাজ করা শ্রমিকরাও রয়েছেন। দেশটির ১২টি জলবিদ্যুৎ প্রকল্পে প্রায় ৯০০ শ্রমিকের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের মধ্যে প্রায় ৫০০ জন বিভিন্ন সুড়ঙ্গে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১০, আহত অর্ধশতাধিক

প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আহতদের মধ্যে ৫২ জন সাধারণ নাগরিক এবং ৬ জন সামরিক বাহিনীর সদস্য। তবে ভিয়াচার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতের সংখ্যা ১৫ পর্যন্ত পৌঁছাতে পারে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সামরিক ঘাঁটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

৮ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় চীনের নতুন রূপরেখায় ইরানের সম্মতি

ইরান এর আগেও যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি আঞ্চলিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে নিরাপত্তা ও উন্নয়ন সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। অন্যদিকে, চীনও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, সংলাপ ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের পক্ষে কাজ করে আসছে।

১০ ঘণ্টা আগে

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: জয়সওয়াল

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন হওয়ার কথা। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

২১ ঘণ্টা আগে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী মেলোনি, শুভেচ্ছা মোদির

ইতালির রাজনৈতিক ইতিহাসে মেলোনির এই রেকর্ডের আলাদা গুরুত্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৮০ বছরে দেশটিতে ৬৮ বার সরকার পরিবর্তন হয়েছে। ফলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি সরকারের পূর্ণ মেয়াদে টিকে থাকা সেখানে খুব একটা সাধারণ ঘটনা নয়।

২১ ঘণ্টা আগে
Advertisement