ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৯: ৪৯

ইসরাইলের হামলার জবাব দিচ্ছে ইরান। কিছুক্ষণ আগে ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে। খবর বিবিসি ও আল–জাজিরা, রয়টার্সের।

ইসরাইলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইসরাইলকে জবাব দেওয়া শুরু হয়েছে। ইসরাইলকে লক্ষ্য করে কয়েক শ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল আবিব শহরের অন্তত ৫ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল আবিব শহরের অন্তত ৫ জন আহত হয়েছে। ইসরাইলের ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়েছে, ৫ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরাইলের তেলআবিবে শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন। তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে। তেল আবিবে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

ইসরাইলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধবিমানের একজন পাইলটকেও আটকের দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

তবে ইসরাইলের পক্ষ থেকে এমন দাবি খারিজ করে দেওয়া হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিকচে আদ্রেয়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ইরানের সংবাদমাধ্যম মিথ্যা বলেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গালিবাফ-আরাগচিকে হত্যার ‘ষড়যন্ত্র’ ইসরায়েলের, সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সময় ইরানের পক্ষে প্রতিনিধিত্বারীদের হত্যার ‘ষড়যন্ত্র’ করেছিল ইসরায়েল। আর এ বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। বলেছিল, তেহরান যেন এ পরিকল্পনার বিষয়ে সজাগ থাকে।

৭ ঘণ্টা আগে

৪ মাস পর দাফন আলি খামেনির, ইরান বলছে যুদ্ধের কারণে দেরি

যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।

৭ ঘণ্টা আগে

শোকযাত্রার আগে আলি খামেনির জানাজায় জনতার ঢল

এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

৮ ঘণ্টা আগে

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

১৯ ঘণ্টা আগে